চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিভিন্ন জেলায় কমতে শুরু করেছে বন্যার পানি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:33 অপরাহ্ন 11, অক্টোবর 2024
in - সেমি লিড, জনপদ, নেত্রকোনা, ময়মনসিংহ
A A
বন্যার কারণে জলাবদ্ধতা, জলমগ্ন রাস্তা ও দোকানপাট. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বন্যার জন্য বেড়েছে পানিবাহিত রোগ। বন্যা কবলিত এলাকাগুলোতে সড়ক যোগাযোগ ভেঙে পড়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বানভাসীদের। সেই সাথে বাড়ছে খাদ্য সংকট।

ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুর উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বাড়ছে দুর্ভোগ। এখনও পানিবন্দি কয়েক হাজার মানুষ। ক্ষয়ক্ষতির পাশাপাশি দেখা দিয়েছে ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগ। পর্যাপ্ত ত্রাণসামগ্রী না পেয়ে ক্ষোভ জানালেও প্রশাসন বলছে সবধরনের প্রস্তুতি রয়েছে। বানভাসী মানুষদের খাদ্য, চিকিৎসাসহ বিভিন্ন সহযোগিতার জন্য টিম প্রস্তুত আছে বলে জানান নির্বাহী কর্মকর্তা।

ময়মনসিংহ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবি আরিফুল ইসলাম আরিফ বলেন, বন্যায় আমন ফসল, মাছের খামার, গবাদি-পশু, বাড়ী-ঘর ও সবজি নষ্ট হয়ে গেছে। ত্রাণ বিতরণ করছে প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। তবে তা চাহিদার তুলনায় কম।

নেত্রকোণা জেলার সদর, দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা, বারহাট্টায় ধীর গতিতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। সবগুলো নদীর পানি বিপৎসীমার নিচে নেমেছে। দুর্গত এলাকায় দেখা দিচ্ছে পানিবাহিত রোগ। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে প্রত্যেক ইউনিয়নে একটি করে মেডিকেল টিম গঠন করা হয়েছে। দুর্গত এলাকায় খাবারের পাশাপাশি গো খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে।

ক্ষতিগ্রস্তদের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। বরাদ্দ পাওয়ার সাথে সাথেই পুনর্বাসন কার্যক্রম শুরু হবে।

Tags: নেত্রকোণাপানিবাহিত রোগবন্যা পরিস্থিতিময়মনসিংহ
Previous Post

সুইডেনে উচ্চ পর্যায়ের বৈঠকে বিএনপির প্রতিনিধি দল

Next Post

‘মাঠের পরিস্থিতি খেলা চালিয়ে যাওয়ার মতো ছিল না’

Next Post
অর্জেন্টিনা দলের কোচ মাঠে দাঁড়িয়ে চিন্তিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মাঠের পরিস্থিতি খেলা চালিয়ে যাওয়ার মতো ছিল না’

বাংলাদেশের বিভিন্ন পরিবারের দুর্গোৎসব উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড তারকাদের দুর্গোৎসব!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT