চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফার শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:37 অপরাহ্ন 11, অক্টোবর 2024
in অর্থনীতি
A A
জনপ্রিয় গ্রাহকদের জন্য যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফার. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি যমুনা ইলেকট্রনিক্সের প্রধান কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সুপার এক্সচেঞ্জ অফার কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

এই অফারের আওতায় সম্মানিত ক্রেতা সাধারণ যেকোন ব্র্যান্ডের পুরোনো বা ব্যবহৃত, সচল বা অচল ইলেকট্রনিক্স পণ্য যেমন- রেফ্রিজারেটর, ফ্রিজার, এসি, এলইডি টিভি বা সিআরটি টিভি বদলে দেশসেরা ইলেকট্রনিক্স ব্র্যান্ড যমুনা ফ্রিজ, টিভি কিংবা এসি ক্রয় করতে পারবেন। এছাড়া আছে নতুন ক্রয়কৃত পণ্যের অবশিষ্ট মূল্যের ওপর সর্বোচ্চ ১৩ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। আরও আছে ডিজিটাল রেজিষ্ট্রেশন সম্পন্ন করে মোটর সাইকেল, হোম আপ্ল্যায়েন্সসহ আকর্ষণীয় ক্যাশব্যাক জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ।

এই এক্সচেঞ্জ অফার সম্পর্কে বলতে গিয়ে যমুনা ইলেকট্রনিক্সের হেড অব বিজনেস জনাব মো. সাজ্জাদুল ইসলাম বলেন, যমুনা ইলেকট্রনিক্স দেশের বৃহৎ কনজ্যুমার ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান। এর আগেও এক্সচেঞ্জ অফার ক্রেতাদের মাঝে বিপুল সাড়া ফেলেছিল। অসংখ্য ক্রেতা তাদের পুরনো ইলেকট্রনিক্স পণ্য বদলে দেশের এক নম্বর কোয়ালিটি ইলেকট্রনিক্স ব্র্যান্ড যমুনা নিয়েছেন। ক্রেতাদের বিপুল চাহিদার পরিপ্রেক্ষিতে আমাদের এ সুপার এক্সচেঞ্জ অফার।

যমুনা ইলেকট্রনিক্সের ডিরেক্টর মার্কেটিং সেলিম উল্ল্যা সেলিম বলেন, পুরনো ইলেকট্রনিক্স পণ্যে বিদ্যুৎ খরচ বেশি হয়। তাছাড়া এগুলো সার্ভিসিং বা রক্ষণাবেক্ষণ খরচ বেশি। রয়েছে পরিবেশ দূষণ ও দুর্ঘটনার ঝুঁকি। তাই গ্রাহকরা যাতে তাদের পুরনো পণ্য বদলে নতুন প্রযুক্তির সর্বাধুনিক বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা পণ্য কিনতে পারেন সেজন্য আকর্ষণীয় এই অফার। তিনি বলেন, ক্রেতাদের খুশীকে ডাবল করতে রয়েছে আকর্ষণীয় ডিস্কাউন্ট আর রেজিষ্ট্রেশন করে ক্রেতারা জিতে নিতে পারেন মোটরসাইকেল, ক্যাশব্যাকসহ আকর্ষণীয় সব মেগা উপহার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস লি. এর হেড অব বিজনেস মো. সাজ্জাদুল ইসলাম, ডিরেক্টর মার্কেটিং সেলিম উল্ল্যা সেলিম, ডিরেক্টর এইচসিএম বিজনেস অপারেশনস আফসার উদ্দিন, জিএম-এইচআর, সার্ভিস এন্ড বিজনেস ডেভেলপমেন্ট মুজাহিদুল ইসলাম, হেড অব রিটেইল অপারেশনস-প্লাজা নেটওয়ার্ক তাইফুর রহমান, জিএম অ্যাকাউন্টস সফিক উদ্দিন আহমেদ এফসিএ, হেড অব আইটি মো: মেহেদি হাসান, হেড অব ডিজিটাল মার্কেটিংও এ.জি.এম. ব্র্যান্ড ডেভেলপমেন্ট রুহুল কে. সাগর, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার সাবিরুল ইসলাম সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অফারের আওতায় গ্রাহক পুরাতন এসি বদলে নতুন যমুনা এসি নিলে সর্বোচ্চ ২১ হাজার টাকা ছাড়, পুরাতন ফ্রিজ বদলে নতুন যমুনা ফ্রিজ নিলে সর্বোচ্চ ২৩ হাজার ৬০০ টাকা ছাড়, এবং পুরাতন টিভি বদলে নতুন যমুনা এলইডি টিভি নিলে সর্বোচ্চ ২৫ হাজার ৪৬০ টাকা ছাড় পেতে পারবেন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সকল যমুনা প্লাজা বা ডিলারশপে ক্রেতাগণ এই এক্সচেঞ্জ অফারটি উপভোগ করতে পারবেন।

Tags: যমুনা ইলেকট্রনিক্স
Previous Post

স্টার সিনেপ্লেক্সেই ‘শরতের জবা’র দৈনিক ১৬ শো

Next Post

সুইডেনে উচ্চ পর্যায়ের বৈঠকে বিএনপির প্রতিনিধি দল

Next Post
সুইডেনে উচ্চ পর্যায়ের বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সুইডেনে উচ্চ পর্যায়ের বৈঠকে বিএনপির প্রতিনিধি দল

বন্যার কারণে জলাবদ্ধতা, জলমগ্ন রাস্তা ও দোকানপাট. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন জেলায় কমতে শুরু করেছে বন্যার পানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT