চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাতক্ষীরার মন্দির থেকে নরেন্দ্র মোদির দেওয়া সোনার মুকুট চুরি

আবুল কালাম আজাদ by আবুল কালাম আজাদ
11:31 পূর্বাহ্ন 11, অক্টোবর 2024
in - সেমি লিড, জনপদ, সাতক্ষীরা
A A
সোনার মুকুট চুরির জন্য মন্দিরে প্রবেশ করে চোর, মোদির প্রতিমার পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর শ্রী শ্রী যশোরেশ্বরী মন্দির থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া কালি মূর্তির মাথার সোনার মুকুটটি চুরি হয়ে গেছে।

গতকাল ১০ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ২টা ৪৭ মিনিট থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে এই ঘটনা ঘটে বলে মন্দির কমিটির দাবি। চুরির ঘটনার পর মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজে একজন যুবককে মন্দিরের কালি মূর্তির মাথা থেকে মুকুট  নিয়ে যেতে দেখা গেছে।

এই বিষয়ে শ্যামনগর থানার ওসি (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, যশোরেশ্বরী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনায় সিসিটিভির ফুটেজ থেকে দুষ্কৃতকারীকে চিহ্নিত করাসহ বিভিন্ন তদন্ত চলছে।

মন্দিরের দায়িত্বে থাকা রেখা সরকার জানান, দুপুরে একটি অন্নপ্রাসন্নের পূজা শেষ করে পুরোহিত বাবু মন্দিরের চাবি আমার কাছে দিয়ে বাড়িতে যান। এরপর আমি পূজার কাজে ব্যবহৃত বাসনপত্র ধোয়ার জন্য মন্দিরের দরজা খোলা রেখে পাশের টিউবওয়েলের কাছে যাই। ১ থেকে ২ মিনিট পরে এসে দেখি মায়ের মাথার মুকুট নাই। পরে আমি মন্দিরে থাকা সবাইকে সেটি জানাই।

মন্দির কমিটির বরাতে শ্যামনগর থানার পুলিশ কর্মকর্তা ফকির তাইজুর রহমান জানান, মন্দির থেকে ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার মুকুট চুরির ঘটনা ঘটেছে। মুকুট চুরির ২ থেকে ৩ ঘণ্টা অতিবাহিত হয়ে গেলেও পুরোহিত প্রশাসনকে জানায়নি।

এদিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শ্যামনগর উপজেলা শাখার সহ-সভাপতি কৃষ্ণ মুখার্জী বলেন, ভারতের প্রধানমন্ত্রী এই মহামূল্যবান উপহারটি বাংলাদেশের সাতক্ষীরায় এসে কালিমাতার মাথায় নিজ হাতে পরিয়ে দেন। এমনিতে জায়গাটি তীর্থ স্থান তারমধ্যে ভারত প্রধানমন্ত্রীর আগমনের পর থেকে স্থানটি আরও আলোচিত হয়ে ওঠে।

Tags: নরেন্দ্র মোদিসোনার মুকুট চুরি
Previous Post

পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ২০ খনি শ্রমিক নিহত

Next Post

‘সী মোরগ’ দিয়ে খুলছে জাতীয় নাট্যশালা মিলনায়তন

Next Post
নাট্যশালায় সী মোরগের নাটকের দৃশ্য, অভিনেতারা পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

'সী মোরগ' দিয়ে খুলছে জাতীয় নাট্যশালা মিলনায়তন

চট্টগ্রামের পূজামণ্ডপে গান গাইছেন শিল্পীরা, দর্শক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে পূজামণ্ডপে গান গাওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT