চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোদির উপহার দেওয়া কালি ঠাকুরের স্বর্ণের মুকুট চুরি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:46 অপরাহ্ন 10, অক্টোবর 2024
in জনপদ, সাতক্ষীরা
A A
কালি ঠাকুরের স্বর্ণের মুকুট চুরি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে যশোরেশ্বরী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরি হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুপুর পৌনে ৩টার দিকে চুরি সংঘটিত হয়েছে বলে মন্দির কমিটি মনে করছে।

জানা যায়, মন্দিরের সিসিটিভির ক্যামেরার ফুটেছে এক যুবককে ওই মুকুট নিয়ে যেতে দেখা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দুপুরে মন্দিরে মানতের অন্নপ্রাশনের পূজা শেষে পুরোহিত দিলীপ কুমার ব্যানার্জি সেবায়েতের দায়িত্বে থাকা রেখা সরকারের কাছে চাবি দিয়ে বাড়িতে যান। এ সময় মন্দির প্রাঙ্গণে রেখা সরকারসহ বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরা উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেয়া প্রতিমার মাথার মুকুট চুরি করা হয়।

সেবায়েতের দায়িত্বে থাকা রেখা সরকার বলেন, পুরোহিত আমার কাছে মন্দিরের চাবি রেখে যাওয়ার পর পূজার কাজে ব্যবহৃত বাসনপত্র ধোয়ার জন্য আমি অসাবধানতাবশত মন্দিরের দরজা খোলা রেখে পাশের টিউবওয়েলে যাই। সেখান থেকে ১-২ মিনিট পরে এসে দেখি মায়ের মাথার স্বর্ণের মুকুট নেই। পরে আমি মন্দিরে থাকা সবাইকে বিষয়টি জানাই।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান জানান, স্বর্ণের মুকুট চুরির ঘটনায় সিসিটিভির ফুটেজ চেক করাসহ তদন্ত চলছে।

Tags: চুরি
Previous Post

সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর সুপারিশ

Next Post

দুর্গাপূজা অশুভশক্তিকে পরাজিত করে শুভ শক্তিতে রুপান্তরিত করবে: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

Next Post
দুর্গাপূজা উপলক্ষে শুভ শক্তির প্রতীক হিসেবে বিভিন্ন ব্যক্তি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্গাপূজা অশুভশক্তিকে পরাজিত করে শুভ শক্তিতে রুপান্তরিত করবে: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছেন, ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডার দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে সহজে হারাল ওয়েস্ট ইন্ডিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT