বিএনপি নেতারা বলেছেন, জনগণের আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হলেও তাদের দোসররা বসে নেই। বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থাকা দোসররা নানা ষড়যন্ত্রে লিপ্ত। সাম্প্রদায়িক উস্কানি দিয়ে কেউ যাতে বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান নেতারা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহিদ জেহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে স্মরণ সভায় নেতারা আশা করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দ্রুতই জাতীয় নির্বাচনের আয়োজন করবে।








