চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রুকের ট্রিপল সেঞ্চুরির পর বোলারদের দাপট, চতুর্থ দিন ইংল্যান্ডের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:38 অপরাহ্ন 10, অক্টোবর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ডের ক্রিকেটাররা ট্রিপল সেঞ্চুরির পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৪ বছর পর ইংলিশ ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছেন হ্যারি ব্রুক। ডাবল সেঞ্চুরি করেছেন জো রুট। মুলতান টেস্টে পাকিস্তান বোলারদের উপর তাণ্ডবই চালিয়েছেন দুই ইংলিশ ব্যাটার। ৮ শতাধিক রান করে শান মাসুদদের সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে আসে ইংল্যান্ড। ২৬৭ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমে খেই হারিয়েছে পাকিস্তান। স্বাগতিকদের ৬ উইকেট তুলে নিয়ে চতুর্থ দিন শেষে রাজত্ব দখলে অলি পোপদের।

মুলতানে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। আবদুল্লাহ শফিক, শান মাসুদ ও সালমান আঘার সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৫৫৬ রান করে পাকিস্তান। জবাবে নেমে ৭ উইকেটে ৮২৩ রান তুলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ২৬৭ রান সামনে রেখে দ্বিতীয় ইনিংসে নেমে ৬ উইকেটে ১৫২ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে পাকিস্তান। ১১৫ রানে পিছিয়ে থেকে পঞ্চমদিনে ব্যাটে নামবেন সালমান আঘা (৪১) এবং আমের জামাল (২৭)।

মুলতানে তৃতীয় দিনেই সেঞ্চুরির দেখা পান হ্যারি ব্রুক ও জো রুট। ৩ উইকেটে ৪৯২ রানে তৃতীয় দিন শেষ করেছিল ইংল্যান্ড। চতুর্থ দিনে রুট ১৭৬ এবং ব্রুক ১৪১ রানে শুরু করেন। এরপর তাণ্ডবই চালান। চতুর্থ উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ডও গড়েন। রুট-ব্রুক জুটি ৫২২ বল মোকাবেলা করে ৪৫৪ রান তোলেন। সালমান আলী আঘার বলে ২৬২ রানে আউট হলে এ জুটি থামে ৪৫৪ রানে।

টেস্টে চতুর্থ উইকেট জুটিতে সর্বোচ্চ রানের জুটি ছিল ৪৪৯। এ জুটি গড়েছিলেন অস্ট্রেলিয়ান দুই ব্যাটার অ্যাডাম ভোজেস এবং শন মার্শ, ২০১৫ সালে হোবার্টে করেছিলেন এ কীর্তি। তাদের ছাড়িয়ে যান রুট-ব্রুক জুটি। ইংল্যান্ডের হয়ে আগের সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ৪১১ রানের। ওই রেকর্ডটিও হয়েছিল চতুর্থ উইকেট জুটিতে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১৯৫৭ সালে পিটার মে এবং কলিন কাউড্রে এজবাস্টনে এ রেকর্ড গড়েছিলেন।

রুট ২৬২ রানে সাজঘরে ফিরে গেলেও ট্রিপল সেঞ্চুরি তুলে নিয়েছেন ব্রুক। ব্রুকের ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরিতে আরেকটি রেকর্ড হয়েছে। ৩৪ বছর পর প্রথম ইংলিশ ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরির দেখা পেয়েছেন ব্রুক। ট্রিপল সেঞ্চুরি পাওয়া ষষ্ঠ ইংল্যান্ড ব্যাটার ব্রুক। টেস্টের ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরি।

৩২২ বলে ৩১৭ রান করে সাইম আয়ুবের বলে শান মাসুদের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ব্রুক। পরে চা বিরতির কিছুক্ষণ আগে ৮২৩ রানে ইনিংস ছাড়ে ইংল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে নেমে চা বিরতির আগেই ১ উইকেট হারায় পাকিস্তান। পরে দিনের শেষ সেশনে আরও পাঁচ ব্যাটারকে হারায়। ৮২ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর সালমান ও আমের দিন শেষ করেন।

ইংলিশদের হয়ে গাস অ্যাটকিনসন ও ব্রাইডান কার্সে দুটি উইকেট নেন।

Tags: ইংল্যান্ডপাকিস্তানব্রুকমুলতান টেস্টরুটলিড স্পোর্টস
Previous Post

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

Next Post

ছয় বছরের প্রেমিককে বিয়ে করছেন শিরিন শিলা

Next Post
শিরিন শিলা ও তার প্রেমিকের রঙিন পিকনিকে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় বছরের প্রেমিককে বিয়ে করছেন শিরিন শিলা

লেবাননে বাংলাদেশিরা উদ্বিগ্ন অবস্থায় আশ্রয় কেন্দ্রে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

লেবাননে উৎকণ্ঠায় প্রায় ৩ হাজার বাংলাদেশি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT