চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাহিত্যে নোবেল পেলেন হান কাং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:20 অপরাহ্ন 10, অক্টোবর 2024
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক, শিল্প সাহিত্য
A A
নোবেল বিজয়ী লেখিকা হান কাং এর ছবি, সাহিত্যে তার অবদান. Channel i News - চ্যানেল আই নিউজ

সাহিত্যে চলতি বছর অর্থ্যাৎ ২০২৪ সালের নোবেল পুরস্কার লাভ করেছেন সাউথ কোরিয়ান লেখক হান কাং। তার দারুণ কাব্যময় গদ্যের জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে। নোবেল কমিটি জানিয়েছে, হান কাং এর লেখা ঐতিহাসিক বেদনা এবং মানব জীবনের ভঙ্গুরতাকে প্রকাশ করে।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সুইডেনের স্টকহোমে বাংলাদেশ সময় বিকেল ৫টায় সাহিত্যে বিশেষ অবদানের জন্য  নাম ঘোষণা করেছে নোবেল কমিটি।

নোবেল কমিটি জানিয়েছে, হান কাং তার লেখায় ঐতিহাসিক বেদনা এবং অদৃশ্য নিয়মের মুখোমুখি হয়েছেন এবং তিনি তার প্রতিটি কাজে মানব জীবনের ভঙ্গুরতা প্রকাশ করেন। দেহ এবং আত্মা, জীবিত এবং মৃতের মধ্যে সংযোগ সম্পর্কে তার একটি অনন্য সচেতনতা রয়েছে। কাব্যিক ও অভিজ্ঞতালব্ধ লেখার ধরনের মাধ্যমে তিনি সমসাময়িক গদ্যে নতুন মাত্রা যুক্ত করেছেন।

হান কাং ১৯৭০ সালে সাউথ কোরিয়ার গওয়াংজু শহরে জন্মগ্রহণ করেন এবং ৯ বছর বয়সে পরিবারসহ সিউলে চলে যান। তার বাবা একজন স্বনামধন্য ঔপন্যাসিক। ছোটবেলা থেকে তিনি একটি সাহিত্যিক পরিবেশেই বেড়ে ওঠেন। লেখালেখির পাশাপাশি হান কাংয়ের শিল্প ও সঙ্গীতের প্রতিও আগ্রহ রয়েছে, যা তার সাহিত্যিক কাজেও প্রতিফলিত হয়েছে।

প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা শুরু হয়। গত ৭ অক্টোবর এবছর নোবেল জয়ীদের নাম ঘোষণার প্রথম দিনেই চিকিৎসাশাস্ত্রে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। চিকিৎসাশাস্ত্রে ২০২৪ সালে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেছেন ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুভকুন। মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য তারা এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন।

সুইডিস বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থে প্রতি বছর নোবেল পুরস্কার দেওয়া হয়। তিনি ডাইনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া শুরু হয়।

আলফ্রেড নোবেলের মৃত্যুর দিবস ডিসেম্বরের ১০ তারিখ বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। পুরস্কার বিজয়ীরা একটি স্বর্ণপদক, প্রশংসাপত্র এবং বর্তমানে ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার পান।

Tags: নোবেলনোবেল পুরস্কারসাহিত্যসাহিত্যে নোবেলহান কাং
Previous Post

বাছাইয়ের দুই ম্যাচে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, যেমন হতে পারে একাদশ

Next Post

ফ্ল্যাটে ঢুকে দীপ্ত টিভির কর্মকর্তাকে হত্যা, প্রকৌশলীসহ ৩ জন আটক

Next Post
প্রযুক্তিবিদ দীপ্ত টিভির কর্মকর্তার হত্যাকাণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্ল্যাটে ঢুকে দীপ্ত টিভির কর্মকর্তাকে হত্যা, প্রকৌশলীসহ ৩ জন আটক

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজের বিরুদ্ধে মানিকগঞ্জে হত্যা মামলার খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

মমতাজের বিরুদ্ধে মানিকগঞ্জে হত্যা মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT