চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধ বাংলাদেশের হার্ডওয়্যার: ‘রিসেট বাটন’ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:01 অপরাহ্ন 10, অক্টোবর 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎকারে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ মুহাম্মদ ইউনূসের ‘রিসেট বাটন চাপা’ মন্তব্যকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। যেখানে বলা হয়েছে, রিসেট বাটন চেপে সফটওয়্যার রিসেট করা হয়, যাতে আবার নতুন করে শুরু করা যায়। এতে হার্ডওয়্যারের কোনো পরিবর্তন হয় না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের হার্ডওয়্যার।

আজ বৃহস্পতিবার ১০ অক্টোবর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জারি করা এক বিবৃতিতে এই বিষয়ে ব্যাখ্যা দেয়া হয়েছে। বিবৃতিতে মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকাকে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দেয়া সাম্প্রতিক সাক্ষাৎকারটিকে কিছু মানুষ ভুলভাবে ব্যাখ্যা করছে বলেও উল্লেখ করা হয়েছে।

বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘রিসেট বোতাম চাপা’ বলতে দুর্নীতিগ্রস্ত রাজনীতি থেকে উঠে এসে এক সূচনার কথা বলেছেন যা বাংলাদেশের সবগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং কোটি কোটি মানুষের নাগরিক অধিকার কেড়ে নিয়েছে। বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসকে মুছে ফেলার অর্থে তিনি এ কথা বলেননি।

বিবৃতিতে বলা হয়েছে, রিসেট বাটন চেপে সফটওয়্যার রিসেট করা হয়, যাতে আবার নতুন করে শুরু করা যায়। এতে হার্ডওয়্যারের কোনো পরিবর্তন হয় না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের হার্ডওয়্যার।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে গত ৮ আগস্ট ঢাকায় আসার পর অধ্যাপক মুহাম্মদ ইউনূস হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের বলেছিলেন, জুলাই-আগস্টের ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান ছিল আমাদের দ্বিতীয় স্বাধীনতা। প্রথম স্বাধীনতা ১৯৭১ সালে দেশের গৌরবময় স্বাধীনতা যুদ্ধ।

বিবৃতিতে বলা হয়, অধ্যাপক ইউনূস মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরপরই বাংলাদেশ নাগরিক কমিটি গঠন করেন এবং মার্কিন সরকারকে বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি করার জন্য যুক্তরাষ্ট্রব্যাপী প্রচারণা চালান। তিনি বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যা সম্পর্কে বিশ্বকে অবহিত করার জন্য বাংলাদেশ নিউজলেটার প্রকাশ করেন।

Tags: প্রধান উপদেষ্টারিসেট বাটন
Previous Post

বারবার ‘ভালো উইকেটের’ কথা বললেন তাসকিন

Next Post

জ্বালানি উৎপাদনে ৪০টি প্রকল্পের টেন্ডার দেয়া হবে: জ্বালানি উপদেষ্টা

Next Post
জ্বালানি উপদেষ্টা জ্বালানি প্রকল্পের টেন্ডার ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্বালানি উৎপাদনে ৪০টি প্রকল্পের টেন্ডার দেয়া হবে: জ্বালানি উপদেষ্টা

বিটরুটের উপকারিতা ও পুষ্টিগুণ, স্বাস্থ্য সচেতনদের জন্য গুরুত্বপূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য সুরক্ষায় বিটরুটের উপকারিতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT