চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:35 অপরাহ্ন 09, অক্টোবর 2024
in - সেমি লিড, আদালত, বাংলাদেশ
A A
উর্মি নির্বাহী ম্যাজিস্ট্রেটের ছবি, পাসপোর্ট সাইজ ছবি, হালকা পিঙ্ক শাড়ি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ আবু সাঈদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের বরখাস্ত সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন জাতীয় পার্টির (রওশন) কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও মানবাধিকার কর্মী মোল্লা শওকাত হোসেন বাবুল। পরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. আল আমীন মামলা গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

মামলার বাদী জাপা নেতা তার এজাহারে উল্লেখ করেন, বাদী গত ৬ অক্টোবর রাত ৭টার দিকে নিজ ফেসবুক খুলে দেখতে পান বিবাদীর ফেসবুক এ্যাকাউন্টে লিখেছেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন ‘রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে।’ রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। ‘এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়।’ তবে একটা বিষয়ে আপনাকে ধন্যবাদ জানাতেই হয়। তুমি কে আমি কে রাজাকার, রাজাকার। আপনাদের এই শ্লোগানটা যে অক্ষরে অক্ষরে সত্য ছিল, এটা এত অল্প সময়ে দিনের আলোর মত পরিষ্কার করে দিয়েছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এছাড়াও ‘বৈষম্য বিরোধী আন্দোলনে হাসিনা সরকারের গণহত্যায় শহিদ আবু সাঈদসহ সকল শহিদদের নিয়ে বিদ্রুপ মন্তব্য করেছেন আসামি এবং শহিদ আবু সাঈদকে সন্ত্রাসী, রাজাকারও বলেছেন। তিনি একজন সরকারি কর্মচারী হয়ে ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা মানে তিনি সরকার উৎখাত ও সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন এতে কোন সন্দেহ নেই। আসামির এ ধরনের মন্তব্য রাষ্ট্রদ্রোহিতার অপরাধ।’

বাদী বলেন, আসামি ফেসবুক স্ট্যাটাস দিয়ে প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে এক হাজার কোটি টাকার সম্মান ক্ষুণ্ণ করেছেন। তিনি রাষ্ট্রদ্রোহিতা ও মানহানি করে ১২৪(ক) ও ৫০০ ধারায় অপরাধ করেছেন। বাদী আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুসহ দেশের আইনে সর্বোচ্চ শাস্তি ও ন্যায় বিচার দাবি করেন।

বাদীর আইনজীবী এস এম মাসুদুর রহমান বলেন, বাদীর আবেদন আদালত গ্রহণ করেছেন। আদালত ঘটনা তদন্ত করে সিআইডিকে আগামী ১২ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের র্নিদেশ দিয়েছেন।

Tags: রাষ্ট্রদ্রোহ মামলা
Previous Post

ডিসেম্বরের মধ্যে বাংলাদেশিদের ২০ হাজার ভিসা আবেদন নিষ্পত্তি করবে ইটালি

Next Post

দক্ষিণ কেরানীগঞ্জ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

Next Post
দক্ষিণ কেরানীগঞ্জ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার, পুলিশি হেফাজতে. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ কেরানীগঞ্জ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বাংলাদেশ দূতাবাসের সাইনবোর্ড, লেবানন থেকে ফিরতে ইচ্ছুকদের জন্য কাজ করছে সরকার. Channel i News - চ্যানেল আই নিউজ

লেবানন থেকে ফিরতে ইচ্ছুকদের আনতে কাজ করতে সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT