চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার বছর পর শানের সেঞ্চুরি, তিনশ পেরিয়ে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:00 অপরাহ্ন 07, অক্টোবর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তানের ক্রিকেটার শান সেঞ্চুরি উদযাপন করছেন, মাঠে দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের বিপক্ষে মুলতান টেস্টের আগে সবশেষ ২০২০ সালের আগস্টে সেঞ্চুরি পেয়েছিলেন শান মাসুদ। ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর চার বছরে তিন অঙ্কের ঘরে পৌঁছানো হয়নি পাকিস্তান অধিনায়কের। ২৭তম ইনিংসে এসে সেঞ্চুরির দেখা পেলেন আবারও। শানের দেড়শতাধিক রানের পাশাপাশি সেঞ্চুরি করেছেন আবদুল্লাহ শফিক। প্রথমদিন শেষে তিনশতাধিক রানের সংগ্রহ গড়েছে পাকিস্তান।

ঘরের মাঠে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথমদিন শেষে ৮৬ ওভারে ৪ উইকেটে ৩২৮ রান তুলেছে স্বাগতিক দল। সৌদ শাকিল ৩৫ রানে পরেরদিন ব্যাটে নামবেন। সঙ্গ দেবেন ৩ বল মোকাবেলা করে কোনো রান না পাওয়া নাসিম শাহ।

ব্যাটে নেমে ইনিংসের চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ৮ রানে সাইম আয়ুবকে ফেরান গাস অ্যাটকিনসন। দ্বিতীয় উইকেটে ২৫৩ রানের জুটি গড়েন শান মাসুদ ও আবদুল্লাহ শফিক। চা বিরতির পর শফিককে ফিরিয়ে জুটি ভাঙেন অ্যাটকিনসন। ১০ চার ও ২ ছক্কায় ১৮৪ বলে ১০২ রান করেন ওপেনার শফিক।

চা বিরতির আগে সেঞ্চুরি পূর্ণ করেন শান। ১০২ বলে শতরান স্পর্শ করেন। শফিক ফিরে যাওয়ার পর দেড়শ রান পূর্ণ করেন পাকিস্তান অধিনায়ক। ৬২.৩ ওভারে জ্যাক লিচের হাতে ফিরতি ক্যাচ দিয়েছেন। ১৩ চার ও ২ ছক্কায় ১৭৭ বলে ১৫১ রান করেছেন।

সৌদ শাকিল ও বাবর আজম মিলে তিনশ রান পার করেন। দিনের খেলা শেষের ৯ বল আগে বাবর ফিরে যান ক্রিস ওকসের শিকার হয়ে। ৭১ বলে ৩০ রান করেন। নাইটওয়াচম্যান হিসেবে নামা নাসিম শাহকে নিয়ে দিন শেষ করেন শাকিল।

প্রথমদিনে ইংলিশদের হয়ে গাস অ্যাটকিনসন দুটি এবং ক্রিস ওকস ও জ্যাক লিচ একটি করে উইকেট নেন।

Tags: ইংল্যান্ডপাকিস্তানমুলতান টেস্টশফিকশান
Previous Post

একনেকের বৈঠকে ৪ প্রকল্পের অনুমোদন

Next Post

ভন্ড আধ্যাত্মিক সাধক আমিনুল কবিরাজ গ্রেফতার

Next Post
আটক আমিনুল কবিরাজের ছবি, পুলিশ সদস্যদের সঙ্গে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভন্ড আধ্যাত্মিক সাধক আমিনুল কবিরাজ গ্রেফতার

বিসিবি পরিচালকদের সভায় বক্তা গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের মাটিতে সাকিবের অবসরের সম্ভাবনা উজ্জ্বল, জানালেন বিসিবি সভাপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT