চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমি অফিসে মিললো সার্ভেয়ারের ঝুলন্ত লাশ

সাঈদ পান্থ by সাঈদ পান্থ
12:02 অপরাহ্ন 07, অক্টোবর 2024
in - সেমি লিড, জনপদ, বরিশাল
A A
ভূমি অফিসে সার্ভেয়ারের ঝুলন্ত লাশ উদ্ধার, পুলিশ তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) অফিসের সার্ভেয়ার জসিম উদ্দিন খানের (৪৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জসিম উদ্দিন চার বছর যাবত ওই অফিসে সার্ভেয়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

রোববার (৬ অক্টোবর) রাত নয়টার দিকে নিজ অফিস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. অলিউল ইসলাম জানান, খবর পেয়ে ভূমি অফিসের তৃতীয় তলার অফিস কক্ষ থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় থানা পুলিশ সার্ভেয়ার জসিম উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা মনে হলেও তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে জানিয়ে ওসি আরও জানান, সার্ভেয়ার জসিম উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য আজ সোমবার সকালে মর্গে পাঠানো হয়।

প্রাথমিকভাবে স্থানীয়দের ধারনা, সার্ভেয়ার জসিম উদ্দিনকে কেউ পরিকল্পিতভাবে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে।

কারণ হিসেবে তারা আরও জানান, সার্ভেয়ার জসিম উদ্দিনের মরদেহ অফিসের নিজ কক্ষের ফ্যানের সাথে ঝুলছিল। তবে তার পা ছিল টেবিলের ওপর। ফলে জসিম উদ্দিনের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

Tags: ঝুলন্ত লাশ উদ্ধারবরিশালের বাবুগঞ্জ
Previous Post

মাটি ছাড়া মহাকাশে কৃষি কাজের গবেষণায় বাংলাদেশী ছাত্র

Next Post

জুয়ার ব্যবসার লাইসেন্স দিয়েছে আমিরাত

Next Post
দুবাই শহরের আধুনিক আকাশচুম্বী ভবনসমূহের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জুয়ার ব্যবসার লাইসেন্স দিয়েছে আমিরাত

বাংলাদেশ সেনাবাহিনীর লোগো, রঙিন ও কেন্দ্রীয়ভাবে প্রদর্শিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এক মাসে ২৫৩ কোটি টাকার চোরাচালান সামগ্রী জব্দ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT