কুষ্টিয়ায় পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। দুই সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত। সম্প্রতি ভারী বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসের কারনে সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।








