চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরপুরে পাহাড়ি ঢলে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

হাকিম বাবুল by হাকিম বাবুল
3:57 অপরাহ্ন 05, অক্টোবর 2024
in - সেমি লিড, জনপদ, শেরপুর
A A
পাহাড়ি ঢলে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, শেরপুরে বন্যার প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

পাহাড়ি ঢলে শেরপুর-নালিতাবাড়ী ভায়া তিনানি মহাসড়ক রানীগাঁও এলাকায় ভেঙে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শনিবার (৫ অক্টোবর) ভোর থেকে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে রানিগাঁও এলাকায় নালিতাবাড়ী পৌরসভা গেটের কাছে তিনটি বক্স কালভার্টের কালভার্টের একটির মাটি সরে গিয়ে সড়কটি ভেঙে গর্তের সৃষ্টি হতে থাকে। এতে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

তখন থেকেই ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল ১১ টার দিকে ওই স্থানে প্রায় ২০ ফুটের মতো ভেঙে ধসে গেলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা শেরপুর-নালিতাবাড়ী ভায়া তিনানী সড়কটি ভেঙে যান চলাচল বন্ধ ও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, উজানের ঢলের পানি নামতে থাকায় নিম্নাঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। পাহাড়ি ঢালের পানিতে নকলা-নালিতাবাড়ী সড়ক নিমজ্জিত হওয়ায় সড়কটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Tags: পাহাড়ি ঢলযোগাযোগ বিচ্ছিন্ন
Previous Post

মধ্যস্থতা’ই সমাজে শান্তি স্থাপনের কার্যকর পদ্ধতি

Next Post

বিগ বসের হাউজ যেন দূর্গ, আছে তুর্কি হাম্মামও!

Next Post
বিগ বসের হাউজের অভ্যন্তরীণ দৃশ্য, তুর্কি হাম্মামসহ বিভিন্ন এলাকা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিগ বসের হাউজ যেন দূর্গ, আছে তুর্কি হাম্মামও!

শেরপুর-ময়মনসিংহের বন্যা পরিস্থিতির অবনতি, জলাবদ্ধতা বৃদ্ধি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুর-ময়মনসিংহের বন্যা পরিস্থিতির অবনতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT