চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাঙ্গেরিতে আন্তর্জাতিক মাস্টার হলেন বাংলাদেশের মনন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:48 অপরাহ্ন 05, অক্টোবর 2024
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের মনন হাঙ্গেরিতে গ্র্যান্ডমাস্টরকে হারান. Channel i News - চ্যানেল আই নিউজ

হাঙ্গেরিতে আন্তর্জাতিক মাস্টার হয়েছেন বাংলাদেশের জাতীয় দাবা চ্যাম্পিয়ন মনন রেজা নীড়। শুক্রবার হাঙ্গেরির বুদাপেস্টে গ্র্যান্ডমাস্টারস দাবা টুর্নামেন্টে অষ্টম রাউন্ডে ভারতের পান্ডা সাম্বিতকে পরাজিত করেন নীড়। এতে আট রাউন্ডে ৬ পয়েন্ট হওয়ায় একটি আন্তর্জাতিক মাস্টার নর্ম পেয়েছেন তিনি।

আন্তজার্তিক মাস্টার হওয়ার পথে মনন ভেঙেছে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের রেকর্ড। নিয়াজকে ছাড়িয়ে মননই এখন সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার। ১৯৬৬ সালের ১৩ মে জন্ম নিয়াজের। শারজাহতে এশিয়ান জোনাল খেলে নিয়াজ আন্তর্জাতিক মাস্টার হন ১৯৮১ সালের ১৩ অক্টোবর।

১৫ বছর ৫ মাসে তিনি আইএম হন। ফিদের সার্টিফিকেট পান ১৯৮২ সালে। মননের জন্ম ২০১০ সালের ১৮ জুন। এখন তার বয়স ১৪ বছর ৩ মাস। সে হিসেবে মননই দেশের সবচেয়ে কম বয়সী আন্তর্জাতিক মাস্টার।

আন্তর্জাতিক মাস্টার হতে ২৪০০ রেটিং ও তিনটি নর্ম প্রয়োজন। মনন রেজা নীড়ের রেটিং ইতোমধ্যে ২৪৫০। নীড়ের অবশ্য দুটি নর্ম আগেই ছিল। শুক্রবার তৃতীয় নর্ম পাওয়ায় আন্তর্জাতিক মাস্টার হওয়ার সকল শর্ত পুরণ করেছেন তিনি।

হাঙ্গেরির বুদাপেস্টে অলিম্পিয়াডে অংশ নিয়েছিল বাংলাদেশ। অলিম্পিয়াড শেষে বাংলাদেশের তিন জন পুরুষ ও দুই জন নারী দাবাড়ু বুদাপেস্টেই নিজ খরচে তিনটি টুর্নামেন্ট খেলছেন।

Tags: দাবাদাবা অলিম্পিয়াডলিড স্পোর্টসহাঙ্গেরি
Previous Post

চট্টগ্রামে তেলবাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণে অগ্নিকাণ্ড

Next Post

বদরুদ্দোজা চৌধুরীর জানাজা ও দাফন কখন-কোথায়

Next Post
বদরুদ্দোজা চৌধুরীর জানাজা ও দাফনের সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বদরুদ্দোজা চৌধুরীর জানাজা ও দাফন কখন-কোথায়

শেখ হাসিনার ছবি, পটভূমিতে সবুজ গাছের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

কীভাবে 'অসম্ভব প্রত্যাবর্তন' হতে পারে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার: টাইম ম্যাগাজিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT