চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণঅভ্যুত্থানের শহীদরা কোন দলের নয়, দেশের সম্পদ: জাহিদুল ইসলাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:04 অপরাহ্ন 04, অক্টোবর 2024
in - সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী ও নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেছেন: গণঅভ্যুত্থানের শহীদরা কোন দলের নয়, তারা দেশের সম্পদ। দেশের জন্য তারা নিজের প্রাণ দিয়েছেন এবং তাদের এই আত্মত্যাগ পুরো জাতির জন্য। এই আন্দোলনের কৃতিত্ব কোন একক দলের নয়, দেশের প্রতিটি নাগরিকই এই আন্দোলনের স্টেকহোল্ডার। আমরা যদি শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, তাহলে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে কাজ করতে হবে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম অঞ্চলের উদ্যোগে ‘সাথী সমাবেশ’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আজ শুক্রবার (৪ অক্টোবর) রাজধানীর পল্লবী ২নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমীর সেলিম উদ্দিন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।

সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদেক আবদুল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি এস এম সালাহউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম।

প্রধান অতিথি সেলিম উদ্দিন তার বক্তব্যে বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে, কিন্তু তাদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। তারা আমাদের অর্জিত বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ছাত্রশিবিরের মতো আদর্শিক সংগঠনের জনশক্তি মাঠে থাকলে কোন ষড়যন্ত্রই সফল হবে না। আমাদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা পূর্ণতা দিতে হলে প্রত্যেককে সৎ, ত্যাগী এবং আদর্শের পথ অনুসরণ করে এগিয়ে যেতে হবে।

সমাবেশে বক্তারা ছাত্রশিবিরের আদর্শিক ও ত্যাগী কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

Tags: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
Previous Post

১৮ হাজার শ্রমিক নেওয়ার বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

Next Post

আয়কর আইন সংস্কারে ৭ সদস্যের টাস্কফোর্স গঠন করেছে এনবিআর

Next Post
বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের লোগো, দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়কর আইন সংস্কারে ৭ সদস্যের টাস্কফোর্স গঠন করেছে এনবিআর

পুকুরে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে, পুলিশ তদন্ত চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুকুরে মিলল আওয়ামী লীগ নেতার মরদেহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT