পার্বত্য অঞ্চলের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের আলোচনায় বক্তারা জানিয়েছেন, ফ্যাসিবাদী সরকারের পতন হলেও পাহাড়ে এর প্রভাব পড়েনি, উল্টো বেড়েছে নিরাপত্তাহীনতা।
আজ ৪ অক্টোবর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) আলোচনায় অবিলম্বে পার্বত্য এলাকা থেকে সেনা প্রত্যাহারের পাশাপাশি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় গণতদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন বক্তারা।
জাতীয় প্রেসক্লাবে এই গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারের পতন হলেও পার্বত্য এলাকায় আগের মতই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বহাল আছে।
এসময় গেলো ২ মাসে পাহাড়ে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে মত দেন বক্তারা। পাহাড়কে শুধুমাত্র ট্যুরিস্ট স্পট হিসেবে না দেখার আহ্বান জানানো হয় আলোচনায়।
এছাড়াও পাহাড়িদের বেদখল জমি ফিরিয়ে দেয়ার পাশাপাশি সকল বৈষম্য দূর করার আহ্বান জানানো হয় গোলটেবিল আলোচনায়।









