চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বামীকে হত্যা করল স্ত্রী

হোটেলে স্বামীকে হত্যা, মামলার ২৪ ঘণ্টার মধ্যে স্ত্রী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:13 অপরাহ্ন 04, অক্টোবর 2024
in - সেমি লিড, অপরাধ
A A
নিহত স্বামীর স্ত্রী গ্রেফতার, পুলিশি তদন্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর দক্ষিণখানে আবাসিক হোটেলে স্বামীকে ছুরিকাঘাত করে হত্যার মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম হাজেরা আক্তার ওরফে নুর। বৃহস্পতিবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জের গোপপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাতে এ তথ্য জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, গত ২৯ সেপ্টেম্বর রাত যাপনের জন্য দশটার দিকে রাজধানীর হাজী হোটেল ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের নিচতলার একটি কক্ষে ওঠেন শাখাওয়াত হোসেন শরীফ ও তার স্ত্রী হাজেরা আক্তার ওরফে নুর। পরদিন সন্ধ্যায় হোটেল কর্তৃপক্ষের সংবাদের মাধ্যমে ওই কক্ষ থেকে শাখাওয়াত হোসেন শরীফের মরদেহ উদ্ধার করে পুলিশ। থানা পুলিশ, সিআইডি ফরেনসিক টিম ও পিবিআইয়ের সহায়তায় শাখাওয়াত হোসেন শরীফের মরদেহ শনাক্ত করা হয়। পরবর্তী সময়ে শরীফের আত্মীয়-স্বজনদের সংবাদ দিলে শরীফের বাবা মো. সাইফুল ইসলাম দক্ষিণখান থানায় অভিযোগ দায়ের করলে ১ অক্টোবর একটি হত্যা মামলা করা হয়।

তিনি বলেন, ঘটনার পরপরই ডিএমপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নাসিমের নেতৃত্বে দক্ষিণখান থানার একটি বিশেষ টিম গাজীপুর ও ঢাকা জেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। একপর্যায়ে ঢাকার কেরানীগঞ্জ থানার গোপপাড় এলাকা থেকে হত্যাকারী স্ত্রী হাজেরা আক্তার নুরকে  গ্রেপ্তার করা হয়। যা মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যেই। হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।

নিজ স্বামীকে হত্যার কারণ সম্পর্কে আসামির স্বীকারোক্তিতে জানা যায়, রাতে হোটেলে দাম্পত্য কলহের জের ধরে স্বামী-স্ত্রী দুজনের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। একপর্যায়ে স্ত্রী হাজেরা আক্তার ওরফে নুর ওই রুমে থাকা ফল কাটার চাকু দিয়ে স্বামী শরীফকে শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করেন। এতে তার স্বামী মারা যান।

স্ত্রী হাজেরা পরদিন ভোর পাঁচটার দিকে কৌশলে পালিয়ে যায়। তার স্বামীকে হত্যা সম্পর্কে গ্রেপ্তার হাজেরা আক্তার ওরফে নুর বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।

Tags: ডিএমপিদক্ষিণখান থানা
Previous Post

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম গ্রেপ্তার

Next Post

ইসরায়েলের হামলায় নিহত হওয়ার আগে ১০ বছরের মেয়ের যে চিঠি

Next Post
নিহত মেয়ের ছবি ও তার লেখা চিঠি, ইসরায়েলি হামলার শিকার. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের হামলায় নিহত হওয়ার আগে ১০ বছরের মেয়ের যে চিঠি

ঢাকা রেট্রো ব্যান্ডের চার সদস্যের লাইভ পারফরম্যান্স ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এক মঞ্চে নব্বইয়ের চার ব্যান্ড!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT