যাত্রাবাড়ী, মিরপুর ও লক্ষ্মীপুরে তিন হত্যাকাণ্ডের ঘটনায় অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেছেন, আগামী ৪ মাসের মধ্যে সংস্কারের পর মূল ভবনেই বিচার কাজ শুরু হবে।








