চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাকা নিয়েও অনুষ্ঠানে যাননি? মুখ খুললেন তৃপ্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:24 পূর্বাহ্ন 03, অক্টোবর 2024
in বিনোদন
A A
তৃপ্তি টাকা নিয়ে মুখ খুলেছেন, সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অ্যানিমেল’ ছবিতে রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করে হয়েই ভারতের ‘জাতীয় ক্রাশ’ হয়ে গিয়েছেন তৃপ্তি দিমরি। কিন্তু সাফল্য পেয়ে কি পেশাদারিত্ব ভুলে গেলেন অভিনেত্রী? এমন প্রশ্ন উঠছে। তার বিরুদ্ধে অভিযোগ, জয়পুরের একটি ইভেন্টে টাকা নিয়েও যাননি তিনি। অবশেষে এই ব্যাপারে মুখ খুললেন অভিনেত্রী।

তৃপ্তির বিরুদ্ধে টাকা নিয়ে ইভেন্টে না যাওয়ার অভিযোগ উঠতেই সামাজিক মাধ্যমে চলছে সমালোচনা। অভিনেত্রীর উপরে ক্ষিপ্ত ইভেন্টের আয়োজন করা নারী উদ্যোক্তারাও। তৃপ্তির পোস্টারে দেয়া হয়েছে কালি, এমন ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, অভিনেত্রীর সিনেমা বয়কটের ডাকও উঠেছে।

বিতর্ক উঠতেই এবার মুখ খুললেন তৃপ্তি দিমরি। সোশ্যাল মিডিয়ায় তৃপ্তির টিমের তরফ থেকে জানানো হয়, ‘এই মুহূর্তে ভিকি বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন তৃপ্তি। তৃপ্তি মূলত যেসব অনুষ্ঠানে যাচ্ছেন, তা জড়িত এই ছবির প্রচারের সাথেই। এছাড়া তৃপ্তি অন্য কোনও অনুষ্ঠানে হাজির থাকার জন্য কথা দেননি বা কোনও অর্থ নেননি। যা রটেছে তা একেবারেই মিথ্যা।’

জয়পুরে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল, যা হওয়ার কথা ছিল জেএলএন মার্গে। নারী উদ্যোক্তাদের একজনের দাবি, অনুষ্ঠানে যাওয়ার জন্য তৃপ্তি দিমরিকে সাড়ে পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। এমনকি, অভিনেত্রী নাকি ইভেন্টে তাড়াতাড়ি পৌঁছাবার আশ্বাসও দিয়েছিলেন। পাঁচ মিনিটে পৌঁছে যাবেন বলেও ইভেন্টের আগে জানিয়েছিলেন। কিন্তু তৃপ্তির দেখা মেলেনি। এতেই উদ্যোক্তারা চরম ক্ষিপ্ত। তবে এই ধরনের অভিযোগ উড়িয়ে দিলেন তৃপ্তি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Tags: তৃপ্তি দিমরি
Previous Post

জাতিসংঘ মহাসচিবের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা

Next Post

ড. ইউনূসকে ডি-৮ সামিটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে মিশর

Next Post
ড. ইউনূসকে ডি-৮ সামিটে যোগ দেওয়ার জন্য মিশর থেকে আমন্ত্রণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. ইউনূসকে ডি-৮ সামিটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে মিশর

প্রেস কনফারেন্সে মাহমুদুর রহমানের ছবি, সাংবাদিক ও সমর্থকদের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

জামিন পেলেন আমার দেশ পত্রিকার সাবেক সম্পাদক মাহমুদুর রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT