এডিস মশা নিধনে সিটি কর্পোরেশনগুলোতে নিয়মিত মশার ঘনত্ব জরিপ ও নিধন জোরদার না হলে ডেঙ্গুর ঊর্ধ্বমুখী প্রকোপ নিয়ন্ত্রণ অনেকটাই প্রকৃতির উপর নির্ভরশীল হয়ে পড়বে। ডেঙ্গুতে মৃত্যু কমাতে দেশের প্রত্যন্ত ডেঙ্গুপ্রবণ অঞ্চলে চিকিৎসার সুযোগ বাড়াতে ‘চিকিৎসা বিকেন্দ্রীকরণের’ পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্যবিদরা।








