চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে প্রথমবার যুক্ত হচ্ছে ‘স্মার্ট রিপ্লে সিস্টেম’

মেয়েদের টি-টুয়েন্টি আসর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:13 অপরাহ্ন 02, অক্টোবর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিশ্বকাপের জন্য স্মার্ট রিপ্লে সিস্টেমের নিয়ন্ত্রণ কক্ষে কর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে একটি নতুন সংযোজন এনেছে আইসিসি। প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টে চালু হতে চলেছে ‘স্মার্ট রিপ্লে সিস্টেম’।

ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে আগে ‘স্মার্ট রিপ্লে সিস্টেম’ ব্যবহৃত হলেও আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার এ প্রযুক্তির ব্যবহার দেখা যাবে। আরও দ্রুত ও নিখুঁত সিদ্ধান্ত পাওয়া যাবে বলে আশা আইসিসির। বুধবার বিবৃতিতে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে গড়াতে চলেছে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আসরের সবকটি ম্যাচে থাকছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। প্রতিটি ম্যাচ সম্প্রচারে ব্যবহার হবে অন্তত ২৮টি ক্যামেরা।

বিবৃতিতে আইসিসি বলেছে, ‘ডিআরএসে এবার হক-আই স্মার্ট রিপ্লে সিস্টেম থাকবে। যার ফলে তাৎক্ষণিকভাবে বিভিন্ন এঙ্গেল থেকে ফুটেজ পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন আম্পায়াররা।’

স্মার্ট রিপ্লে সিস্টেমের অধীনে টিভি আম্পায়ারের কক্ষে দুজন হক-আই অপারেটর সার্বক্ষণিক উপস্থিত থাকবেন। তারা মাঠজুড়ে থাকা ৮টি উচ্চগতি সম্পন্ন হক-আই ক্যামেরার ফুটেজ টিভি আম্পায়ারকে তাৎক্ষণিকভাবে সরবরাহ করবেন। তৃতীয় আম্পায়ার ও হক-আই অপারেটরদের মাঝে সংযোগ স্থাপনের জন্য এখন আর টিভি ব্রডকাস্ট পরিচালকের প্রয়োজন পড়বে না। এখন যেকোনো বলের রিপ্লে দেখতে নিজের কক্ষে থাকা হক-আই পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের থেকে সরাসরি ফুটেজ পেয়ে যাবেন টিভি আম্পায়ার।

স্টাম্পিংয়ের ক্ষেত্রে স্মার্ট রিপ্লে সিস্টেমে ট্রাই-ভিশনের মাধ্যমে সাইড-অন ক্যামেরার ফুটজ দেখেতে পারবেন টিভি আম্পায়াররা। পাশাপাশি একই ফ্রেমে ফ্রন্ট-অন ক্যামেরার ফুটেজও দেখতে পাবেন। এতে সিদ্ধান্ত নিতে আরও সুবিধা হবে আম্পায়ারদের।

আগে সাইড-অন ক্যামেরার পাশাপাশি স্টাম্প ক্যামেরার ফুটেজ দেখাতেন ব্রডকাস্টাররা। স্টাম্প ক্যামেরায় প্রতি সেকেন্ডে ৫০ ফ্রেমের ফুটেজ পাওয়া যেত। এখন হক-আই ফ্রন্ট-অন ক্যামেরার ব্যবহারের ফলে প্রতি সেকেন্ডে ৩০০ ফ্রেমের ফুটেজ পাওয়া যাবে। সঠিক সিদ্ধান্ত নেয়া আরও সহজ হবে।

গত সাউথ আফ্রিকায় আয়োজিত টি-টুয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরের মতো এবারও নারীদের দিয়ে আম্পায়ার ও ম্যাচ রেফারি প্যানেল সাজানো হয়েছে।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শারজায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার বিকেল চারটায় গড়াবে লড়াই।

Tags: আইসিসিআরব আমিরাতডিআরএসবাংলাদেশমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টস
Previous Post

‘বিটিভিকে বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে’

Next Post

সালমান এফ রহমান-নজরুল ইসলাম মজুমদার ৭ দিনের রিমান্ডে

Next Post
প্রধান আলোচক ও উপস্থিত ব্যক্তিরা সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমান এফ রহমান-নজরুল ইসলাম মজুমদার ৭ দিনের রিমান্ডে

চ্যানেল আই অনলাইন সংবাদ প্রতিবেদক, সাংবাদিক ও উপস্থাপক. Channel i News - চ্যানেল আই নিউজ

এনটিভির সিনিয়র নিউজ এডিটর সীমান্ত খোকনের জানাজা অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT