চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি যৌক্তিক’

রফিকুল বাসার by রফিকুল বাসার
1:37 অপরাহ্ন 02, অক্টোবর 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বয়স্ক ব্যক্তি সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, বেশ কয়েকজন উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ন্যুনতম ৩৫ করার দাবি যৌক্তিক বলে জানিয়েছেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণে গঠিত কমিটির আহ্বায়ক আব্দুল মূয়ীদ চৌধুরী।

আজ ২ অক্টোবর বুধবার সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরতদের সঙ্গে বিষয়টি পর্যালোচনার জন্য গঠিত কমিটির বৈঠকে কমিটির আহ্বায়ক আব্দুল মূয়ীদ চৌধুরী বলেন, বয়সসীমা বাড়ানো উচিত। তবে পর্যালোচনা কমিটি সার্বিক বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বয়সসীমা কতটা বাড়ানো যায়।

তিনি বলেন, এই কমিটির প্রধানত একটাই ফোকাস- চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে অনেকদিন ধরে একটি আন্দোলন চলছে। এটার ভিত্তিতে সরকার আমাদের পাঁচ সদস্যের একটি কমিটি করে দিয়েছে। আমাদের আগামী এক সপ্তাহের মধ্য প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে।

তিনি আরও বলেন, বয়স বৃদ্ধির দাবিতে যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে আমরা বসেছিলাম। সরকারের বর্তমান নীতিমালা এবং ভবিষ্যৎ কর্মপন্থা ও সার্বিক পরিস্থিতির আলোকে সবকিছু চিন্তা করে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবো। বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে, এ বিষয়ে কোন সন্দেহ নেই।

বৈঠকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবির বিষয়ে সাত দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে এবং এর ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানান সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণে গঠিত কমিটির আহ্বায়ক আব্দুল মূয়ীদ চৌধুরী।

Tags: বয়সসীমাসরকারি চাকরি
Previous Post

সামগ্রিক ক্রিকেট উন্নোয়নই মূল লক্ষ্য: বিসিবি সভাপতি

Next Post

জেমস একজনই

Next Post
জেমসের তিনজনের ছবি, গিটার ও সঙ্গীতের সঙ্গে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জেমস একজনই

মাঠে পড়ে থাকা একজন ক্রিকেটার আহত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কোয়াডে না থেকেও ভারতে টি-টুয়েন্টি দলের সঙ্গে ইবাদত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT