চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কন্যাশিশুরা আগামীর বাংলাদেশ গড়বে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:21 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বক্তৃতা দিচ্ছেন, বিশাল সভা কক্ষে উপস্থিত দর্শক. Channel i News - চ্যানেল আই নিউজ

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন: আমাদের শিশুদের চোখ দিয়ে দেখা সত্যটা বাস্তবায়ন করতে হবে। এই রাষ্ট্র হোক শিশুদের জন্য। পাড়ায় পাড়ায় গরে উঠুক শিক্ষা প্রতিষ্ঠান,শিশুদের বিনোদন কেন্দ্র। আমাদের দেশের শিশুরা অনেক মেধাবী বুদ্ধিমান। পড়ালেখার পাশাপাশি সারা দিন অন্যান্য ভালো কাজের মাধ্যমে শিশুদের সঠিক মানসিক বিকাশ সম্ভব। শিশুর মেধা ও বুদ্ধির বিকাশের জন্য এ সময়টা অনেক জরুরি। বাল্যবিয়ে, যৌনহয়রানি আর শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া কমানো ও দক্ষতা বাড়াতে পারলেই কেবল তারা দেশ গড়ার স্বপ্ন দেখতে পারবে। কন্যাশিশুরা আগামীর বাংলাদেশ গড়বে।

(সোমবার) বাংলাদেশ শিশু একাডেমির অডিটরিয়ামে ‘জাতীয় কন্যাশিশু দিবস-২০২৪’ এর আলোচনা সভায় উপদেষ্টা এসব কথা বলেন।

“কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাঁকজমকপূর্ণভাবে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৪ উদযাপন করা হয়। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমুংপুল সংলগ্ন থেকে বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে বাংলাদেশ শিশু একাডেমিতে শেষ হয়।

উপদেষ্টা শারমীন বলেন, শিশুদের অধিকার সুরক্ষা, একটি স্বাভাবিক ও নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার নিশ্চয়তা ও শিশু নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় শিশুদের স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ শিশু, যাদের অর্ধেকই কন্যাশিশু। তাই আমাদের ভবিষ্যতের নাগরিক এই কন্যাশিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে; তাদের জন্য মানসম্মত শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করতে হবে, তাদের বিকাশের সব সুযোগ নিশ্চিত করতে এবং তাদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। কন্যাশিশুদের চোখে দেখতে হবে আগামীর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন।

উল্লেখ্য, ২০০৩ সালে কন্যাশিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় ৩০ সেপ্টেম্বরকে জাতীয় কন্যাশিশু দিবস ঘোষণা করা হয়। প্রতিবছরের ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক শিশু সপ্তাহ পালন করা হয়। এই শিশু সপ্তাহের দ্বিতীয় দিন, অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পালন করা হয় জাতীয় কন্যা শিশু দিবস হিসাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। বিশেষ অতিথি  ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান,শিশু একাডেমির মহাপরিচালক মিজ তানিয়া খান। উন্মুক্ত আলোচনা করেন ড. বদিউল আলম মজুমদার,সভাপতি জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম।

Tags: উপদেষ্টা শারমীন এস মুরশিদশিশু
Previous Post

যৌথ বাহিনীর অভিযানে ২৪৩টি অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

Next Post

দুই সচিব ও ছয় অতিরিক্ত সচিব ওএসডি

Next Post
বাংলাদেশ সরকার জনসংযোগ মন্ত্রণালয় লোগো ও নাম. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই সচিব ও ছয় অতিরিক্ত সচিব ওএসডি

অভিনেত্রী জিগরা সিনেমার জন্য প্যান-ইন্ডিয়ান ছবি 'জিগরা' এর শুটিংয়ে ব্যস্ত।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিধ্বংসী আলিয়ার প্যান-ইন্ডিয়ান ছবি ‘জিগরা’!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT