চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষা প্রশাসনে বিভিন্ন পদে বড় রদবদল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:42 পূর্বাহ্ন 30, সেপ্টেম্বর 2024
in - টপ লিড নিউজ, শিক্ষা
A A
বাংলাদেশ সরকার লোগো, কেন্দ্রীয় সরকারের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে বড় রদবদল হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সচিব, সদস্য, উৎপাদন নিয়ন্ত্রক, ঊর্ধ্বতন বিশেষজ্ঞ আর মাউশি অধিদপ্তরের কলেজ শাখার উপ-পরিচালকসহ বেশ কয়েকটি পদে নতুন কর্মকর্তারা দায়িত্ব পেয়েছেন।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি প্রজ্ঞাপনের এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিকের পরিচালক হয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। মাউশির মাধ্যমিকের পরিচালক অধ্যাপক সৈয়দ জাফর আলীকে মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে বদলি করা হয়।

এনসিটিবির সচিব পদে দায়িত্ব পেয়েছেন শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস। তিনি আগে প্রশাসন শাখার উপ-সচিব ছিলেন। অপরদিকে প্রশাসন শাখার উপ-সচিব পদের নতুন দায়িত্বে সহযোগী অধ্যাপক সিরাজুল ইসলাম।

মাউশি অধিদপ্তরের প্রশাসন শাখার সহকারী পরিচালক পদে দায়িত্ব পেয়েছেন সহকারী অধ্যাপক মো. খালিদ হোসেন। এ ছাড়াও মাউশি অধিদপ্তরের মাধ্যমিক শাখা-২ এর শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলামকে বরগুনা সরকারি কলেজে পাঠানো হয়েছে।

এনসিটিবির উৎপাদন নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আবু নাসের টুকু, সদস্য হিসেবে অধ্যাপক মো. মুনাব্বির হোসেন, ঊর্ধ্বতন বিশেষজ্ঞ পদে সহযোগী অধ্যাপক মো. আব্দুল মুমিন মোছাব্বির, অধ্যাপক মো. গোলাম মোস্তফা দায়িত্ব পেয়েছেন।

এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজ শাখা-১ এর উপপরিচালক কিশোর কুমার মহন্তকে সিরাজগঞ্জ সরকারি কলেজে পাঠানো হয়েছে। কলেজ শাখা-১ এ উপপরিচালকের নতুন দায়িত্ব পেয়েছেন গৌরনদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. নুরুল হক সিকদার।

মাউশি অধিদপ্তরের ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট শাখার উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমানকে ও পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক-১ সাবিনা বেগমকে শরীয়তপুরের নাড়িয়া সরকারি কলেজে পাঠানো হয়েছে।

ঢাকার ধামরাই সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমানকে অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক-১ পদে দায়িত্ব দেয়া হয়েছে।

মাউশি অধিদপ্তরের এইচআরএম শাখার সহকারী পরিচালক আশেকুল হককে ফরিদপুরের বোয়ালমারি সরকারি কলেজে পাঠানো হয়েছে। অধিদপ্তরের এইচআরএম শাখার সহকারী পরিচালক পদে নতুন দায়িত্ব পেয়েছেন রাজশাহী কলেজের সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন।

এছাড়া মাউশি অধিদপ্তরের প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালক পদে দায়িত্ব পেয়েছেন লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের এস এস সাইফুল ইসলাম।

অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক-২ অসীম কুমার বর্মণকে দিনাজপুর সরকারি কলেজে পাঠানো হয়েছে। সরকারি তোলারাম কলেজের সহকারী অধ্যাপক বদরুন নাহারকে পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক-২ পদে দায়িত্ব দেয়া হয়েছে।

পাশাপাশি, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) প্রশিক্ষণ বিশেষজ্ঞ পদে দায়িত্ব পেয়েছেন সহকারী অধ্যাপক মো. আরফিুল ইসলাম।

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর ডিএলপি চিফ হিসেবে দায়িত্ব পেয়েছেন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ফজলুর রহমান খান। পরিদর্শন ও নিরীক্ষা অধিপ্তরের উপ-পরিচালকের দায়িত্বে সহযোগী অধ্যাপক মো. ওয়াজকুরনী ও সহযোগী অধ্যাপক শাহানুর কবির। সহকারী শিক্ষা পরিদর্শকের নতুন দায়িত্ব পেয়েছেন সিকান্দার আলী।

এছাড়াও নায়েমের প্রশিক্ষণ বিশেষজ্ঞ পদে দায়িত্ব পেয়েছেন সহকারী অধ্যাপক মো. রবিউল আউয়াল।

Tags: এনসিটিবিমাউশিশিক্ষা প্রশাসনশিক্ষা মন্ত্রণালয়
Previous Post

হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর অক্ষত মরদেহ উদ্ধার

Next Post

অবশেষে বল গড়াল মাঠে, দেখা মিলল সূর্যের

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, খেলা শুরু হতে দেরি. Channel i News - চ্যানেল আই নিউজ

অবশেষে বল গড়াল মাঠে, দেখা মিলল সূর্যের

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে, সতর্কবার্তা ও উচ্ছ্বাসের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনের শুরুতেই আউট মুশফিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT