চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুটানকে হারিয়ে বাছাই শেষ করল বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ-২০২৫ বাছাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:40 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল খেলোয়াড়রা ভুটানকে হারানোর জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ-২০২৫ বাছাইয়ে গ্রুপপর্বে প্রথম ম্যাচে সিরিয়ার কাছে বড় হার দেখেছিল বাংলাদেশ। দ্বিতীয়টিতে গুয়ামের বিপক্ষে ড্র। তৃতীয় ম্যাচে ভিয়েতনামের কাছেও হেরেছে দলটি। চতুর্থ ও শেষ ম্যাচে এসে ভুটানের বিপক্ষে জয়ের দেখা পেয়ছে কোচ মারুফুল হকের লাল-সবুজের দল।

ভিয়েতনামের মাঠে ভুটানকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। লাল-সবুজদের গোল দুটি করেছেন আসাদুল মোল্লা ও মইনুল ইসলাম। ভুটানের একমাত্র গোলটি উপহার দিয়েছেন বাংলাদেশ ডিফেন্ডার আসাদুল ইসলাম সাকিব।

গ্রুপপর্বে দুটি হার, একটি ড্র ও একটি জয় নিয়ে ৪ পয়েন্ট বাংলাদেশের। পাঁচ দলের গ্রুপে তৃতীয় হয়ে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে খেলার স্বপ্ন শেষ হয়েছে মারুফুল হকের শিষ্যদের। ১০ গ্রুপের চ্যাম্পিয়ন দল এবং রার্নাসআপ দলগুলোর সেরা পাঁচটি দল মূলপর্বে খেলবে। আয়োজক চীনসহ মোট ১৬ দল নিয়ে গড়াবে আসর।

ম্যাচের শুরুতে লিড পায় বাংলাদেশ। চতুর্থ মিনিটে রাইট উইং থেকে দুর্দান্ত শটে ভুটানের জালে বল পাঠান আসাদুল মোল্লা। পরে আক্রমণ-প্রতি আক্রমণে মেতে ওঠে দুদল। ১-০তে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর ৬৯ মিনিটে দ্বিতীয়বার জালের দেখা পায় বাংলাদেশ। পিয়াস আহমেদ নোভা অফসাইডের ফাঁদে পড়ায় গোল কার্যকর হয়নি। ৭০ মিনিটে ভুটানের নেয়া ক্রসে ভুল করে বসেন সাকিব। উড়ে আসা বল হেডে বিপদমুক্ত করতে যেয়ে নিজেদের জালেই পাঠান। লিড হারায় বাংলাদেশ। ৮৫ মিনিটে ফের লিড আদায় করে লাল-সবুজের দল। মধ্যমাঠ থেকে বল টেনে নিয়ে ডি বক্সের বাইরে থেকে জালে পাঠান মইনুল ইসলাম। ২-১ ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে ফেরে বাংলাদেশ।

Tags: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপবাংলাদেশভুটানলিড স্পোর্টস
Previous Post

এশিয়ান ইয়ুথ আর্চারি চ্যাম্পিয়নশিপ ফাইনালে আব্দুর রহমান

Next Post

আজ রাতের আকাশে দেখা যাবে দুইটি চাঁদ

Next Post
আকাশে দুটি চাঁদ ও পৃথিবীর ছবি, মহাকাশে মহাজাগতিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ রাতের আকাশে দেখা যাবে দুইটি চাঁদ

সাকিব আল হাসান অনুশীলনে ব্যস্ত, বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের মাটিতে সাকিবের বিদায়ী ম্যাচের সম্ভাবনা কতটা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT