চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় মুক্তি পেল বাংলাদেশি সিনেমা ‘বলী’

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
11:42 পূর্বাহ্ন 29, সেপ্টেম্বর 2024
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশি সিনেমা ‘বলী’ মুক্তির জন্য কানাডায় প্রদর্শিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘বলি খেলার’ কাহিনীকে কেন্দ্র করে নির্মিত বাংলাদেশি চলচ্চিত্র ‘বলী (দ্যা রেসলার) কানাডায় শনিবার থেকে মূলধারার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

মিসিসাওগার সেন্ট্রাল পার্কওয়ে সিনেমা হলে প্রথম দিনের শোতে বাংলাদেশিদের পাশাপাশি অন্যান্য কমিউনিটির দর্শকরাও সিনেমাটি উপভোগ করেন। পুরো এক সপ্তাহ এই হলে সিনেমাটি প্রদর্শিত হবে বলে জানা গেছে।

২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ নিউ কারেন্টস পুরস্কার বিজয়ী ‘বলী’ সিনেমাটি বাংলাদেশের মুক্তি পাওয়ার আগেই কানাডায় প্রদর্শিত হচ্ছে।

সিনেমার পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী জানান, সিনেমাটি তারা কানাডায় সীমিত পরিসরে মুক্তি দিচ্ছেন। সপ্তাহ ধরে কানাডার দর্শক সিনেমাটি দেখতে পারবেন। বাংলাদেশের সেন্সর বোর্ডেও জমা দেয়া হয়েছে। এটা সেন্সর পাওয়ার পরই দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে মুক্তি পাবে। সেখানেও হয়তো স্বল্প সময়ের জন্য চলবে। তবে সিনেমাটি নিয়ে আরও বড় পরিসরে মুক্তির চিন্তা রয়েছে।

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের ছবি ‘বলী’ (দ্য রেসলার)। ছবিটির প্রযোজক পিপলু আর খান। সহ-প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান।

সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে দেখা গেছে তাকে। এ ছাড়া আরও অভিনয় করেছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, এ কে এম ইতমাম প্রমুখ।

মিসিসাওগার সেন্ট্রাল পার্কওয়ে সিনেমাহলে প্রথম দিনের প্রদর্শণীতে নির্মাতা পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী উপস্থিত ছিলেন। সিনেমা শেষে দর্শকরা পরিচালকের সঙ্গে সিনেমাটি নিয়ে কথাবার্তা বলেন। তারা সিনেমাটির নির্মাণ, কাহিনী বিন্যাসের পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। বেশ কয়েকজন বিদেশি দর্শককে সিনেমাটির নির্মাণশৈলি নিয়ে প্রশ্ন করতে দেখা যায়।

’বলী’ সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ এবং প্রশংসায় তাদের ধন্যবাদ জানান পরিচালক নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী।

Tags: কানাডাবলীবাংলাদেশি সিনেমা
Previous Post

ইলিশের কেজি ৭০০ টাকা নির্ধারণে লিগ্যাল নোটিশ

Next Post

আশা করিনি আমরা এমন খেলব: হ্যান্সি ফ্লিক

Next Post
ফুটবল ম্যাচে দুই খেলোয়াড়ের মধ্যে বল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

আশা করিনি আমরা এমন খেলব: হ্যান্সি ফ্লিক

দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান কারাগারে, রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান কারাগারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT