চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশ পুনর্গঠনে সংস্কার কাজ চলমান থাকবে: আসিফ মাহমুদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:41 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
আলোচনাসভায় অংশগ্রহণকারী ও বক্তারা বসে আছেন, একটি মঞ্চে আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞান এবং প্রজ্ঞাকে দেশ পুনর্গঠনের নীতি নির্ধারণী পর্যায়ে কাজে লাগাতে হবে। দেশ পুনর্গঠনে সংস্কার কাজ চলমান থাকবে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ মিলনায়তনে ভাষাবিজ্ঞান বিভাগ  আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপদেষ্টা বলেন, আমরা এমন ভঙ্গুর সময়ে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করেছি যখন বিগত সরকার ১৬ বছর ধরে লুটপাটের রাজনীতি করেছে, দেশের অর্থনীতির ধ্বংস করেছে। দেশ পুনর্গঠনে আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। জনগণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশে বেকারত্ব একটি বড় সমস্যা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে বেকারত্বের সমস্যার সমাধানে আমরা কাজ করছি। যুব সমাজকে দক্ষ করতে এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এর সুবিধা নিতে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে মাঠ পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দেশের বিভিন্ন নীতি নির্ধারণী ক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাহায্য কামনা করছি।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মনিরা বেগমসহ ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

Tags: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
Previous Post

হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ বৈরুতে ইসরাইলি হামলায় নিহত

Next Post

বর্তমানে আমার কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই : আসিফ মাহমুদ

Next Post
আন্দোলনকারীরা ঢাকা মার্চের জন্য প্রস্তুত, ব্যানার ও পতাকা হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্তমানে আমার কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই : আসিফ মাহমুদ

দেশের উদ্দেশে প্রধান উপদেষ্টার নিউইয়র্ক ত্যাগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT