চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তথ্য কমিশন সংস্কার ও তথ্য অধিকার আইন সংশোধনের আহ্বান টিআইবি’র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:15 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) তথ্য কমিশন বাংলাদেশকে মূলধারায় সম্পৃক্ত করা এবং তথ্য অধিকার (আরটিআই) আইনে সংশোধন আনার আহ্বান জানিয়েছে যাতে জনগণ তথ্যের অধিকারের সুফল পেতে পারে।

তথ্য পাওয়ার সর্বজনীন অধিকার বিষয়ক আন্তর্জাতিক দিবস ২০২৪ উপলক্ষে দুর্নীতি বিরোধী সংস্থাটি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যের সর্বজনীন অধিকার, তথ্য লাভের সুযোগ, জনগণের অংশগ্রহণ এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য ১৩ দফা সুপারিশ করেছে।

জনগণের কাছে সেবা পৌঁছে দেয়ার উপায় হিসেবে তথ্য অধিকারের ব্যবহারকে সমর্থন না করে অতীতের মতো তথ্য গোপন রাখার সংস্কৃতির পুনরাবৃত্তি বন্ধ করার ওপরও টিআইবি গুরুত্ব আরোপ করেছে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থান, নজিরবিহীন আত্মত্যাগ এবং স্বৈরাচারী শাসনের পতনের মধ্য দিয়ে জাতির সামনে এক অভূতপূর্ব আশার সঞ্চার হওয়ায় একটি ‘নতুন বাংলাদেশ’ পুনর্গঠনের নজিরবিহীন অঙ্গীকারের জন্ম দিয়েছে।

তিনি বলেন, এই নতুন বাংলাদেশের অবিচ্ছেদ্য আকাক্সক্ষাগুলোর মধ্যে রয়েছে বাকস্বাধীনতা, ভিন্নমত প্রকাশের অধিকার এবং তথ্যের অবাধ প্রবাহ। স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই বিশ্বাসের মৌলিক ভিত্তি হচ্ছে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা।

ইফতেখারুজ্জামান বলেন, আমাদের অবশ্যই অবিলম্বে বিদ্যমান আরটিআই আইনে প্রয়োজনীয় সংশোধন আনতে এবং গোপনীয়তার সংস্কৃতির অবসান ঘটানো ও স্বচ্ছতার জন্য নির্দলীয় তথ্য কমিশন গঠন করতে হবে।

আরটিআই আইনে সংশোধনী আনার সুপারিশে টিআইবি বাকস্বাধীনতা ও ভিন্নমতের অধিকার নিশ্চিত করার অন্যতম হাতিয়ার হিসেবে আরটিআই আইনের কার্যকর প্রয়োগের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।

তাছাড়া টিআইবি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনের মতো কালো আইনের মাধ্যমে সৃষ্ট সকল আইনি ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা, বিশেষ করে জনগণের ওপর ডিজিটাল নজরদারি কাঠামো অপসারণের দাবি জানিয়েছে।

তথ্য কমিশন বাংলাদেশকে আরও কার্যকর করার জন্য, টিআইবি একটি স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য ও নির্দলীয় ব্যক্তিদের কমিশনার হিসাবে নিয়োগসহ এই সংস্থাকে সম্পূর্ণ সুবিন্যস্ত করার পরামর্শ দিয়েছে।

টিআইবি তথ্য লাভের অধিকার সহজ করতে ডিজিটাল সরঞ্জামের প্রাপ্যতা নিশ্চিত করা, তথ্য অধিকার আইন, ২০০৯ এর সাথে সাংঘর্ষিক হলে বিদ্যমান আইন সংশোধন ও বাতিল করা; এবং তথ্য অধিকার আইনে তথ্যে প্রবেশাধিকারের জন্য প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করার সুপারিশ করেছে।

Tags: টিআইবিট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ
Previous Post

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩২১

Next Post

মক্কায় বাংলাদেশ প্রিমিয়ার লীগ সিজন-টু এর ফাইনাল অনুষ্ঠিত

Next Post
বাংলাদেশ প্রিমিয়ার লীগ ক্রিকেট দলের খেলোয়াড়রা মক্কায় ফাইনাল শেষে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মক্কায় বাংলাদেশ প্রিমিয়ার লীগ সিজন-টু এর ফাইনাল অনুষ্ঠিত

ফাইল ছবি

মূল্যস্ফীতি বাড়ার পূর্বাভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT