চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১১ অক্টোবর মুক্তি পাচ্ছে কুসুমের ‘শরতের জবা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:51 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
নাটক 'শরতের জবা' এর প্রচার অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমার জন্য সাধারণ মানুষের কাছে খ্যাতি পেয়েছেন, পরিচিতি পেয়েছেন, প্রশংসা পেয়েছেন সমালোচকের। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও। বলছি লাক্সতারকা কুসুম সিকদারের কথা। দীর্ঘদিন পর এই তারকা বিগস্ক্রিনে আসছেন। তবে এবার কুসুম আসছেন ভিন্ন পরিচয়ে!

অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি এই প্রথম পরিচালক হলেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘শরতের জবা’ মুক্তি পেতে যাচ্ছে। আগামী ১১ অক্টোবর চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

শনিবার দুপুর ১২টায় চ্যানেল আইয়ের ছাদবারান্দায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছবিটির মুক্তির ঘোষণা দেন কুসুম।

নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে আনছেন কুসুম। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স। ২০২১ সালের বইমেলায় কুসুম সিকদারের এই বইটি ‘অজাগতিক ছায়া’ তাম্রলিপি প্রকাশনী থেকে বের হয়েছিল।

একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প ‘শরতের জবা’। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো জবার জীবন নানা সময়ে একেক প্রশ্নের জন্ম দেয়। জবা কি আসলেই খুনি? নাকি অদৃশ্য কোন শক্তি রয়েছে তার সাথে? এমন থ্রিলার গল্পে নির্মিত হয়েছে শরতের জবা।

কুসুম সিকদার ছাড়াও চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহিদুল আলম সাচ্চু। ১১ অক্টোবর থেকে সিনেপ্লেক্স, ব্লকবাস্টার ‘শরতের জবা’ মুক্তির কথা রয়েছে। পরবর্তীতে এটি আই স্ক্রিনেও মুক্তি দেয়া হবে।

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহিদুল আলম সাচ্চু। সিনেপ্লেক্স, ব্লকবাস্টারসহ ‘শরতের জবা’ আরো কিছু প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। পরবর্তীতে এটি আইস্ক্রিনেও মুক্তি দেয়া হবে।

Tags: অভিনয়ইয়াশ রোহানকুসুম সিকদারজিতু আহসাননরেশ ভূঁইয়ানিদ্রা দে নেহালিড বিনোদনশহিদুল আলম সাচ্চুসিনেমা
Previous Post

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা দলে ফিরছেন মেসি

Next Post

রাজধানীর গুলশান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

Next Post
গুলশানে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার, পুলিশ তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর গুলশান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

মিয়ানমার থেকে বাংলাদেশি বন্দীদের ফিরিয়ে আনা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের কারাগার থেকে দেশে ফিরছে ৮৫ বাংলাদেশি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT