চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামিন পেলেন নাট্যনির্মাতা রিংকু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:44 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
নাট্যনির্মাতা রিংকু জামিনে মুক্ত, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢাকার গুলশানে নাইমুর রহমান নামে এক শিক্ষার্থীকে হত্যায় সন্দেহভাজন  আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন ছোটপর্দার নির্মাতা রাফাত মজুমদার রিংকু। এ মামলা থেকে বৃহস্পতিবার বিকেলে ঢাকা সিএমএম আদালত তার জামিন মঞ্জুর করেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন।

রিংকুর আইনজীবী ছিলেন জ্যোতির্ময় বড়ুয়া। জানা যায়, রাজনৈতিন পদবী থাকায় সন্দেহভাজন হিসেবে রিংকুকে গ্রেপ্তার করা হয়। আইনি মোকাবিলায় তার জামিন হয়।

এই মামলায় অন্যদের মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক চিফ হুইফ নূরে আলম চৌধুরী লিটন, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন এবং গয়নার দোকান ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগারওয়ালাকে আসামি করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করা রিংকুকে সোমবার রাতে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। মামলায় পরের দিন (২৪ সেপ্টেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক রাজু আহমেদ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এসময় আসামিপক্ষ জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এছাড়া সিডি পর্যালোচনা ও তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে জামিন শুনানির জন্য আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিন ধার্য করেন। এদিন জামিন পান রিংকু।

বোধ, পুতুলের সংসার, রিক্সাগার্ল- এর মতো দর্শকপ্রিয় নাটকের নির্মাতা রাফাত মজুমদার রিংকু। সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তারের পর নাটকের শিল্পী, নির্মাতাদের মধ্যে আওয়াজ উঠে। তাকে গ্রেপ্তারে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন নাট্যাঙ্গনের মানুষ।

Tags: অভিনয়আসামীছোটপর্দাজামিননির্মাতারিংকুলিড বিনোদন
Previous Post

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের অভিযোগ

Next Post

সাকিবের ৭৫ নম্বর জার্সি নিয়ে স্মৃতিকাতর সাইমন!

Next Post
সাইমন ক্রিকেট জার্সি হাতে, পেছনে ক্রিকেটাররা ও মিডিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের ৭৫ নম্বর জার্সি নিয়ে স্মৃতিকাতর সাইমন!

নদীর পানি বৃদ্ধি ও নদী তীরের সবুজ বনাঞ্চল. Channel i News - চ্যানেল আই নিউজ

তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধির পূর্বাভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT