চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাতে ঢাকায় আসছে পাকিস্তানি ‘জাল’, শুক্রবার কনসার্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:09 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
পাকিস্তানি ‘জাল’ কনসার্টের জন্য প্রস্তুত বাংলাদেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় এক দশক পর ঢাকার কনসার্টে গাইতে আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর পূর্বাচলে অবস্থিত ঢাকা অ্যারেনায় কনসার্টে অংশ নিবে দলটি। তারআগে অংশ নিবে সংবাদ সম্মেলনেও।

‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ শিরোনামের কনসার্টটি আয়োজন করছে অ্যাসেন বাজ, গেট সেট রক ও জিরকোনিয়াম। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানায়, শুধু পাকিস্তানি ব্যান্ড জাল নয়, কনসার্টে দর্শক উপভোগ করতে পারবেন দেশীয় জনপ্রিয় ব্যান্ড অর্থহীন ও ভাইকিংস এর পারফর্ম।

কনসার্টের মূল আকর্ষণ ‘জাল’ থাকলেও দেশীয় ব্যান্ড অর্থহীন নিয়েও দর্শকের কম আগ্রহ নেই। কেননা দীর্ঘদিন পর কনসার্টে ফিরছে দেশের জনপ্রিয় এই ব্যান্ডটি। অনেকদিন ধরে অসুস্থ অর্থহীনের বেসিস্ট ও ভোকাল সাইদুস সালেহীন খালেদ সুমন। তিনি বেজবাবা সুমন নামেই শ্রোতাদের কাছে পরিচিত। তার অসুস্থার কারণে নিয়মিত কনসার্ট করতে দেখা যাচ্ছে না দলটিকে। এক বছর পর ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্ট দিয়ে বিরতি কাটিয়ে মঞ্চে ফিরছে অর্থহীন ও বেজবাবা।

আয়োজকরা জানান, বুধবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন জাল ব্যান্ডের ভোকাল গওহর মমতাজ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে কনসার্ট নিয়ে একটি সংবাদ সম্মেলনে অংশ নিবেন তারা।

কনসার্টের দিনেই ‘জাল’ ব্যান্ডটি তাদের প্রথম প্রকাশিত অ্যালবাম ‘আদাত’ এর ২০ বছর পূর্তি উদযাপন করবে। ২০০৪ সালের ২৭ সেপ্টেম্বর প্রকাশ পায় ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘আদাত’। এই অ্যালবামের ‘লামহে’, ‘আদাত’, ‘পানছি’, ‘বিখরা হু ম্যায়’ গানগুলো দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।

Tags: অর্থহীনআতিফ আসলামকনসার্টজালবেজবাবাব্যান্ডলিড বিনোদনসুমন
Previous Post

গান গেয়ে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

Next Post

২০০ বিলিয়ন ডলারের ক্লাবে মার্ক জাকারবার্গ

Next Post
মার্ক জাকারবার্গ স্মার্টফোন হাতে নিয়ে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০ বিলিয়ন ডলারের ক্লাবে মার্ক জাকারবার্গ

বিচারক ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইনজীবীদের আলোচনা, বেশ কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ুন রিমান্ড আবেদন নামঞ্জুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT