চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে ছবিটি সালমানের জীবন বদলে দেয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:24 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
সালমান খান একটি প্রাকৃতিক পরিবেশে contemplative mood এ দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ হোক কিংবা দিওয়ালি, বলিউড মানেই যেন সালমানের সিনেমা। সারা বছর ধরে বড় পর্দায় তাকে দেখার জন্য অপেক্ষা করে থাকেন তার ভক্তরা। কিন্তু জানেন কি একটা সময় ডুবতে বসেছিল সালমান খানের ক্যারিয়ার।

বলিউড ভাইজান হওয়া সত্ত্বেও তার একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছিলেন। কিন্তু ভাইজান কীভাবে সেই সময় ভরাডুবি থেকে বেঁচেছিলেন জানেন কি?

সময়টা ২০০৪ থেকে ২০০৬ সালের মধ্যে। ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’, ‘মুঝসে শাদি কারোগি’, ‘ফির মিলেঙ্গে’, ‘দিল নে জিসে আপনা কাহা’, ‘লাকি: টাইম ফর লাভ’ মুক্তি পেয়েছিল এই সময়। কিন্তু সালমানের এই ছবিগুলি বক্স অফিসে মোটেই সাড়া ফেলতে পারেনি। কারিনা কাপুরের সঙ্গে ‘কিঁউ কি’, প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘সালামে ইশক্’ ছবি দু’টিও অসফল হয়।

ফলে এই সময়টিকেই সালমানের ক্যারিয়ারে সবচেয়ে কঠিন সময় ছিল বলে মনে করা হয়। কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছিল। ভেঙে পড়েছিলেন ভাইজান। এরপরেই তার হাতে এমন একটি ছবি আসে, যা তার জীবন আবারও বদলে দেয়।

২০০৭ সালে ‘পার্টনার’ ছবিতে অভিনয় করেছিলেন সালমান। ছবিতে ছিলেন গোবিন্দ, লারা দত্ত ও ক্যাটরিনা কাইফও। এই ছবিতে সালমানকে প্রেমের পরামর্শ দাতার চরিত্রে দেখা গিয়েছিল। ছবিটি বক্স অফিসে সাড়া ফেলে। এমনকি সমালোচক মহলেও প্রশংসিত হয়েছিল।

২৮ কোটি টাকা দিয়ে তৈরি হয়েছিল ‘পার্টনার’। কিন্তু বক্স অফিসে সেই সময় এই ছবি ১০০.৯১ কোটি টাকার ব্যবসা করেছিল। বলা হয়ে থাকে সালমানের কর্মজীবনে সঞ্জীবনীর মতো কাজ করেছিল এই ছবি। শুধু ছবিই নয়। ছবির গানগুলোও সাড়া ফেলেছিল।- ইন্ডিয়া ডটকম

Tags: বলিউডভাইজানসালমান খান
Previous Post

পুরো চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

Next Post

বাংলাদেশ-ভারত সম্পর্ক ইতিবাচক এবং গঠনমূলকই থাকবে: জয়শঙ্কর

Next Post
জয়শঙ্কর বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-ভারত সম্পর্ক ইতিবাচক এবং গঠনমূলকই থাকবে: জয়শঙ্কর

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামী ব্যাংকের শেয়ারের মূল্য অস্বাভাবিক বৃদ্ধিতে বিএসইসি‘র তদন্ত কমিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT