চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গান গেয়ে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

চৌধুরী ফরিদ by চৌধুরী ফরিদ
3:04 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, অপরাধ
A A
গান গেয়ে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

চট্টগ্রামে খুঁটির সাথে বেঁধে গান গাইতে গাইতে শাহাদাত নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় এক কিশোরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ বুধবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে জানান, চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে মারধরকারীদের শনাক্ত করে তাদের ধরা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফরহাদ আহমেদ চৌধুরী (৪২), আনিসুর রহমান ইফাত (১৯) এবং ১৬ বছর বয়সী এক কিশোর। ফরহাদ আহমেদ হোয়াটসঅ্যাপ গ্রুপের এডমিন।

কাজী তারেক আজিজ জানান, ট্রাফিক নিয়ন্ত্রণের সময় তারা মোবাইল ছিনতাইকারী সন্দেহে শাহাদাতকে আটক করে। তারা তার হাত খুঁটির সাথে বেঁধে নির্যাতন শুরু করে। তারা গ্রুপে তার ছবিও পোস্ট করে, অন্য সদস্যদের এসে নির্যাতনে যোগ দিতে বলে।

তিনি বলেন, প্রায় ২০ জন এই ঘটনায় অংশ নেয়। এক পর্যায়ে শাহাদাত ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। দলটি পরে প্রমাণ নষ্ট করতে বদনা শাহ মাজারের কাছে লাশ ফেলে দেয়। এক প্রশ্নের জবাবে এসময় তারেক আজিজ বলেন, এটা মব জাস্টিস নয়, এটা মব ইনজাস্টিস। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট নগরীর বদনা শাহ মাজারের সামনে থেকে শাহাদাত নামে ওই যুবকের মরদেহ পাওয়া যায়। মরদেহের মাথা, গলাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। এর এক মাস ৬ দিন পর ২১ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহাদাতকে বেঁধে পেটানোর ২০ সেকেন্ডের ভিডিও ছড়িয়ে পড়ে। এতে জনগণের মাঝে নিন্দার ঝড় ওঠে।

Tags: গ্রেপ্তারচট্টগ্রামযুবকহত্যা
Previous Post

শাবিপ্রবি’র নতুন প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান

Next Post

রাতে ঢাকায় আসছে পাকিস্তানি ‘জাল’, শুক্রবার কনসার্ট

Next Post
পাকিস্তানি ‘জাল’ কনসার্টের জন্য প্রস্তুত বাংলাদেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতে ঢাকায় আসছে পাকিস্তানি ‘জাল’, শুক্রবার কনসার্ট

মার্ক জাকারবার্গ স্মার্টফোন হাতে নিয়ে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০ বিলিয়ন ডলারের ক্লাবে মার্ক জাকারবার্গ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT