চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানপুর টেস্টে খেলবেন সাকিব?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:25 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার লাহোরে অনুশীলনে ব্যস্ত, কোচ ও সহকারী সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় টেস্টের সময় যত এগিয়ে আসছে, সাকিব আল হাসানকে ঘিরে আলোচনা ততই বাড়ছে। ব্যাটিং করার সময় চোখের সমস্যা রয়েছে, বোলিংয়ের সময় ভোগাচ্ছে আঙুলের চোট। তাতে বোলিং ফর্ম নেমে গেছে একদম তলানিতে। একাদশে সাকিব থাকার পরও চেন্নাই টেস্টে বাংলাদেশ চার বোলার নিয়ে খেলেছে বলাটা তাই বাড়াবাড়ি না মোটেও। কানপুরে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সেজন্য সাকিবের খেলার সম্ভাবনা ক্রমশ কমছে!

চেন্নাই ছেড়ে কানপুরে পৌঁছেছে বাংলাদেশ দল। সিরিজের দ্বিতীয় টেস্টের ভেন্যুতে বুধবারের অনুশীলনে হয়ত বোঝা যাবে সাকিবের অবস্থা। শুক্রবার শুরু হবে দ্বিতীয় টেস্ট। অল্প সময়ে আঙুলের ব্যথা থেকে মুক্তি পাওয়া তার জন্য কঠিনই।

চেন্নাই টেস্টে ব্যাটারদের ব্যর্থতায় খাবি খেতে হয়েছে সফরকারীদের। হারতে হয়েছে ২৮০ রানের বড় ব্যবধানে। সোয়া তিন দিনে ভাগ্য গড়া হয়ে যায় শান্তবাহিনীর। কানপুরে শক্তিশালী ভারতের বিপক্ষে বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই শুরু ২৭ সেপ্টেম্বর। সাকিবের আঙুল সেরে ওঠার মতো সময়ও কম মাঝে।

ভারতের মাটিতে টেস্টে কখনোই প্রত্যাশা মেটাতে পারেনি বাংলাদেশ। সম্প্রতি পাকিস্তানে সিরিজ জিতে আসায় মুশফিক-মুমিনুলদের নিয়ে প্রত্যাশা ছিল বড়। শক্তিশালী ভারতকে চ্যালেঞ্জে ফেলার লক্ষ্য ছিল দলের। কিন্তু চেন্নাই টেস্টের ফল হয়েছে উল্টো। হেসেখেলে বাংলাদেশকে কাবু করেছে রোহিত শর্মার দল।

বাংলাদেশের পেস আক্রমণ দারুণ করলেও স্পিনে মেটেনি প্রত্যাশা। সাকিব ছিলেন নিষ্প্রভ। এ বাঁহাতি স্পিনার ব্যাটিং করার সময় স্পিনিং আঙুলে চোট পান, সোমবার জানিয়েছেন নির্বাচক হান্নান সরকার। পরের টেস্টে সাকিব খেলবেন কিনা সেটি জানতে অপেক্ষা করতে বলেছেন তিনি।

ব্যাটারদের ভরাডুবির টেস্টে অন্যদের সঙ্গে তুলনা করলেও ব্যাটিং সাকিব খুব খারাপ করেনি। নির্বাচক জানিয়েছেন, বোলিং করতে না পারলে শুধু ব্যাটার হিসেবে খেলানো যায় কিনা সেটি নিয়েও ভাবছে টিম ম্যানেজমেন্ট। প্রথম টেস্টে ডাগআউটে বসে থাকা আরেক সেরা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের একাদশে থাকা অনেকটা নিশ্চিত।

Tags: কানপুরলিড স্পোর্টসসাকিব আল হাসান
Previous Post

আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুলসহ ৪ জন

Next Post

অভিষেকের সঙ্গে বিচ্ছেদের জল্পনা ওড়ালেন ঐশ্বরিয়া

Next Post
ঐশ্বরিয়া ও অভিষেকের ছবি, প্রেম ও বিচ্ছেদের গুঞ্জন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিষেকের সঙ্গে বিচ্ছেদের জল্পনা ওড়ালেন ঐশ্বরিয়া

বাংলাদেশ সেনা বাহিনীর প্রতীক, সেনা কর্মকর্তা ও সামরিক ইউনিফর্ম. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় যা বলছে আইএসপিআর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT