চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টেগেনের চোট, অবসর ভেঙে বার্সায় ফিরতে চান ব্রাভো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:42 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনার ফুটবল ম্যাচে খেলোয়াড়রা মাঠে, একজন খেলোয়াড় পড়ে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে চোটে পড়েছেন বার্সেলোনা এবং জার্মানির নিয়মিত গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন। উইরোপীয়ান গণমাধ্যম জানাচ্ছে, তাকে প্রায় একমাস পাবে না স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। মৌসুম শুরুর প্রথমদিকে বড় ধরনের ধাক্কা খেল টানা ষষ্ঠ জয় নিয়ে লিগ টেবিলে সবার উপরে থাকা কাতালুনিয়ানরা।

খেলার প্রথমার্ধে শেষদিকে স্টেগেন কর্নার কিকের একটি বল ধরে মাটিতে পড়ে যান। তার অবস্থা বেগতিক দেখে স্ট্রেচারে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। বাকি সময়ের জন্য বদলি গোলকিপার হিসেবে নামেন স্প্যানিশ ইনাকি পেনা।

ম্যাচ শেষে স্টেগেনের চোট নিয়ে কোচ হ্যান্সি ফ্লিক জানিয়েছেন, ‘তার এ চোট আমাদের দুঃখিত করেছে। যখন ভিয়ারিয়ালে ৫-১ গোলে জিতলেন, মাঠের এবং টিভির সামনের দর্শকরা সত্যিই উপভোগ করেছে। আমার মনে হয়েছে চোট অনেক বড় এবং সেটি নিশ্চিত হতে আমাদের অপেক্ষা করতে হবে।’

বার্সেলোনার নিয়মিত গোলরক্ষক মৌসুমের প্রথমে এভাবে চোটে পড়ায় ক্লাবটিতে আবারও ফেরার ইচ্ছা জানিয়েছেন ক্লদিও ব্রাভো। ৪১ বর্ষী চিলির সাবেক এবং বার্সেলোনার হয়ে আগে আলো ছড়ানো গোলরক্ষক বলেছেন, ক্লাব চাইলে তিনি আবারও অবসর ভেঙে কাতালুনিয়ায় ফিরতে প্রস্তুত আছেন।

বার্সেলোনার হয়ে অনেক শিরোপা জেতা ব্রাভো গত আগস্টে রিয়াল বেটিসের হয়ে বুটজোড়া তুলে রেখেছেন। তার ফেরা নিয়ে বলেছেন, ‘যদি বার্সেলোনা আমাকে চায়, অবসর ভেঙে আবারও ফিরতে প্রস্তুত আছি।’

বার্সেলোনার হয়ে ব্রাভো ২০১৪-১৫ মৌসুমে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ২০১৬ সালে ফিফা ক্লাব বিশ্বকাপ, দুটি স্প্যানিশ চ্যাম্পিয়ন কাপ, উয়েফা সুপার কাপ জেতা ছাড়াও ২০১৪-১৫ তে মৌসুম সেরা গোলরক্ষকও হয়েছিলেন।

Tags: চিলিজার্মানিবার্সেলোনাব্রাভোলা লিগালিড স্পোর্টসস্টেগান
Previous Post

হজ ও ওমরাহ পালনে স্বাস্থ্য নির্দেশনা জারি করেছে সৌদি

Next Post

ডেঙ্গু মোকাবেলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ১০টি টিম গঠন

Next Post
ডেঙ্গু মশার লার্ভা ও পোকা, সচেতনতা ও প্রতিরোধের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু মোকাবেলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ১০টি টিম গঠন

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে ভাসছে, কোহলির থেকে ব্যাট পেয়ে আনন্দিত আকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কোহলির থেকে ব্যাট পেয়ে উচ্ছ্বসিত আকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT