চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টরন্টোর পর বুসানে, সঙ্গে ‘সাবা’র সোয়া এক মিনিট!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:56 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
মা ও মেয়ে একসঙ্গে বসে গল্প করছে, হাসি মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সাবা’ চলচ্চিত্রের দৃশ্যে মেহজাবীন ও রোকেয়া প্রাচী

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ( টিআইএফএফ) এর মতো বিশ্বের অন্যতম বৃহত্তম চলচ্চিত্র উৎসবে এ বছর প্রিমিয়ার হয়েছে বাংলাদেশি ছবি ‘সাবা’। চলতি মাসেই সম্পন্ন হয়েছে এই টরন্টোর ৪৯তম আসর। যেখানে হয়েছে ‘সাবা’র তিনটি শো!

ছবির মাধ্যমে প্রথমবার সিনেমাতে পা রাখেন ছোটপর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। টরন্টো উৎসবে তিনি নিজেও উপস্থিত ছিলেন। সেই আমেজ না ফুরাতেই আরো একটি আনন্দ সংবাদ পেলেন মেহজাবীন।

আসন্ন বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে ‘সাবা’। উৎসবের ওয়েব সাইটে গিয়ে দেখা যায়, ‘এ উইন্ডো অন এশিয়ান সিনেমা’ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে মাকসুদ হোসেন পরিচালিত এই ছবিটি। এই বিভাগে ভারত, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, নেপাল, সিঙ্গাপুর, ইরনাসহ বিশ্বের আরো বেশ কিছু দেশের মোট ২৮ সিনেমা রয়েছে।

একইসঙ্গে ওয়েব সাইটে ‘সাবা’র এক ঝলকও রেখেছে বুসান কর্তৃপক্ষ। সোয়া এক মিনিটের একটি দৃশ্যে মা ও মেয়ের চরিত্রে দেখা গেছে রোকেয়া প্রাচী ও মেহজাবীন চৌধুরীকে।

ওয়েবসাইটে ‘সাবা’ সম্পর্কে লেখা হয়েছে, সম্পূর্ণ বিপরীত দুটি দৃষ্টিভঙ্গিতে মা-মেয়ের সম্পর্ক দেখানো হয়েছে সিনেমায়। বাবা নিখোঁজ হওয়ায়, সাবা (মেহজাবীন চৌধুরী) তার অসুস্থ মা শিরিনের (রোকেয়া প্রাচী) একমাত্র অবলম্বন, যিনি হৃদযন্ত্রের জটিলতায় ভুগছেন। নানা হতাশার বহিঃপ্রকাশ হিসেবে প্রায়ই শিরিন তার মেয়ের প্রতি তিক্ততা এবং রাগ দেখান। তাই তারা একসঙ্গে থেকেও নিজস্ব আলাদা জগতে বাস করেন।

রোকেয়া প্রাচী ও মেহজাবীন ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার। ২ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত বুসান শহরে বসতে চলেছে দক্ষিণ এশিয়ার অন্যতম এই উৎসব। এবার বুসানের এটি ২৯তম আসর।

এরইমধ্যে ওয়েব সাইটে ‘সাবা’র অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। তথ্য মতে, ৪, ৬ ও ৯ অক্টোবর ভিন্ন ভিন্ন সময়ে থাকছে ‘সাবা’ প্রদর্শনী।

Tags: ওয়েব সাইটটরন্টোবুসানবুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবমেহজাবীনরোকেয়া প্রাচীলিড বিনোদনসাবাসিনেমা
Previous Post

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য ড. শুচিতা শারমিন

Next Post

শিগগিরই গণমাধ্যম সংস্কার কমিশন হচ্ছে: উপদেষ্টা না‌হিদ 

Next Post
শিগগিরই গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের পরিকল্পনা ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিগগিরই গণমাধ্যম সংস্কার কমিশন হচ্ছে: উপদেষ্টা না‌হিদ 

বাংলাদেশ ব্যাংকের গভর্নর দুর্বল ব্যাংকগুলো নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১১ দুর্বল ব্যাংককে নিয়মিত মনিটর করছে বাংলাদেশ ব্যাংক: গভর্নর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT