চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক এমপি’র ছেলের শ্বশুর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা ও গাড়ি উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:32 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শ্বশুর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা ও গাড়ি উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উত্তরার একটি বাড়ি থেকে নগদ এক কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুটি প্রাইভেটকার জব্দ করা হয়। যে বাড়িতে অভিযান চালানো হয়, সেটি পলাতক সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুর বাড়ি।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার সেনাবাহিনী ও উত্তরা পশ্চিম থানার একটি যৌথ টিম ওই বাসায় স্থানীয় সাক্ষীসহ প্রবেশ করে। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- শাহজাদা খান সাজ্জাদ, মো. তৌজিদুল ইসলাম ও মো.সাইফুল ইসলাম। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

গ্রেপ্তার আসামিদের বরাতে এ কর্মকর্তা জানান, জব্দ করা টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়ি দুটি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের। সেসময় জব্দ করা বুলেটপ্রুফ জ্যাকেটগুলো ব্যবহার করতেন পলাতক সাবেক সংসদ সদস্য হাবিব হাসান ও তার ছেলে পলাতক আবির হাসান তামিম।

উদ্ধারকৃত দুই গাড়ি

গোপন তথ্য ছিল, উত্তরা ৭ নম্বর সেক্টরের ২৩ নম্বর রোডের একটি বাড়িতে বিপুল পরিমাণ অর্থ ও অস্ত্র মজুদ রয়েছে। সে তথ্যের ভিত্তিতে রোববার (২২ সেপ্টেম্বর) সেনাবাহিনী ও উত্তরা পশ্চিম থানার যৌথ টিম অভিযানে নামে। সেসময় বিপুল পরিমাণ টাকা, বৈদেশিক মুদ্রা ও গাড়িসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

শ্বশুর বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা ও গাড়ি উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ
গ্রেফতারকৃত ৩ জন

অভিযানে গ্রেফতারদের কাছ থেকে নগদ ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ৬৫টি একশো ডলারের নোট, ৪১টি ১ হাজার থাই বাথের নোট, ২০টি পাঁচশ দিরহামের নোটসহ বিভিন্ন দেশের মুদ্রা। এ ছাড়া তিনটি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়, যেগুলোর সামনে ও পেছনে ইংরেজিতে ‘পুলিশ’ লেখা ছিল। অভিযানে দুটি প্রাইভেটকারও (ল্যান্ড ক্রুজার ও হ্যারিয়ার) জব্দ করা হয়।

অভিযোগ রয়েছে, বুলেটপ্রুফ জ্যাকেটগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যবহৃত হয়েছিল। অভিযুক্তরা দাবি করেন, উদ্ধারকরা টাকা, মুদ্রা এবং গাড়ি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের।

Tags: ঢাকা মহানগর পুলিশযৌথ অভিযান
Previous Post

বাফুফে সভাপতি পদে নির্বাচন করবেন তাবিথ আউয়াল

Next Post

‘উচ্চ রক্তচাপ মোকাবেলায় তৃণমূল পর্যায়ে ওষুধের প্রাপ্যতা জরুরি’

Next Post
উচ্চ রক্তচাপ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

'উচ্চ রক্তচাপ মোকাবেলায় তৃণমূল পর্যায়ে ওষুধের প্রাপ্যতা জরুরি'

কক্সবাজারে হামলার ঘটনায় আটক দুই সমর্থক, পুলিশি নিরাপত্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউপি চেয়ারম্যানকে ছাড়িয়ে নিতে কক্সবাজার থানায় হামলা, ২ সমর্থক আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT