চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় বসে কালিম্পংয়ে দুই মেয়েকে ছন্দার সারপ্রাইজ!

মা ও দুই মেয়ের জন্মদিন একই দিনে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:31 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
দুই মেয়ে ও ছন্দা, তারা কেক নিয়ে হাসিমুখে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা ও তার জমজ দুই কন্যা টাপুর ও টুপুরের জন্মদিন একইদিনে। প্রতিবছর ২২ সেপ্টেম্বর একসঙ্গে ঘরোয়া আয়োজনে নিজেদের মতো করে জন্মদিনটি বিশেষভাবে পালন করেন তারা।

আগে কয়েকবার ছন্দা ও টাপুর টুপুরের জন্মদিন উদযাপনের সঙ্গী হয়েছিল চ্যানেল আই। কিন্তু এবছর জন্মদিন ভিসা জটিলতা এক হতে দেয়নি মা ও দুই মেয়েকে।

তিনজনের জন্মদিন ২২ সেপ্টেম্বর হওয়ায় প্রতিবছর তারা একসঙ্গে কেক কাটেন। যদিও টাপুর এবং টুপুর পশ্চিমবঙ্গের কালিম্পং লেখাপড়া করে। ছন্দা বলেন, ক্লাস ফোর থেকে ওরা কালিম্পংয়ে বোর্ডিংয়ে লেখাপড়া করছে। এখনো দ্বাদশ-এ পড়ছে। যেবার ওরা দেশে আসতে পারেনি তখন আমি ওদের ওখানে গিয়ে জন্মদিন পালন করেছি। সেখানে আরও বাচ্চারা বোর্ডিংয়ে থাকে তাদের নিয়েও আনন্দ উদযাপন করেছি। করোনার দুবছর চ্যানেল আই তিনজনকে নিয়ে জন্মদিন পালন করেছিল। কিন্তু এবার ভিসা জটিলতার কারণে ওদের কাছে যাওয়া সম্ভব হয়নি।

এতে করে টাপুর টুপুরের মন খারাপ হয়েছে উল্লেখ করে ছন্দা বলেন, ওদের পাশাপাশি আমারও মন খারাপ হয়েছে। ওরা বলেছিল, মা এবার কি আমরা জন্মদিন সেলিব্রেট করবো না? আমিও ওদের সাথে সায় দিয়েছিলাম! কিন্তু ভিতরে ভিতরে ওদের সারপ্রাইজ আনন্দ দেয়ার চেষ্টা করেছি। ওদের সারপ্রাইজ দিতে কালিম্পংয়ে এক দোকানে কেক অর্ডার করে তিনটি কেক, চকলেট, টিশার্ট পাঠাই। যেটা ওরা আগে থেকে এটা বুঝতে পারেনি। এতে করে টাপুর টুপুর কেক পেয়ে অনেক বেশি সারপ্রাইজ হয়েছে এবং আনন্দে কেঁদে ফেলেছে। তারা আসলে ভীষণভাবে আনন্দিত।

ছন্দা জানান, টাপুর টুপুরের বয়স যখন তিন বছর, সেবছর তিনি লন্ডনে শুটিংয়ে থাকায় মেয়েদের সঙ্গে জন্মদিন পালন করতে পারেননি। বললেন, এবার ওরা ১৯ বছরে পা রাখলো। এতোগুলো বছর পর ২০২৪-এ একসঙ্গে আমরা বিশেষ এ দিনে এক হতে পারিনি। আসলে পরিস্থিতির কারণে অনেক সময় অনেককিছু মেনে নিতে হয়। আগামী ফেব্রুয়ারিতে টাপুর টুপুরের পরীক্ষা আছে। তখন ওদের ওখানে লেখাপড়া শেষ হবে।

মা গোলাম ফরিদা ছন্দার মতো অভিনয়ে নাম লিখেয়ে ছিলেন টাপুর টুপুর। ইতোমধ্যে তারা দেশান্তর, মায়াসহ একাধিক সিনেমা ও নাটকে অভিনয় করেছেন।

ছন্দা বলেন, ওরা তো অভিনয় করবে। ছুটিতে দেশে এলে ভালো কাজ পেলেই করে। ওদের কাজের জন্য প্রচুর অফার আসে। আগামীতেও করবে। তবে হ্যাঁ, কাজটা ভালো হতে হবে। ওদেরও কাজের ইচ্ছে রয়েছে।

Tags: গোলাম ফরিদা ছন্দাছন্দানাটকলিড বিনোদনসিনেমা
Previous Post

অভিনেতা মনোজ মিত্রের অবস্থা আশঙ্কাজনক

Next Post

গণপরিবহনে শিক্ষার্থীদের ‘হাফ ভাড়া’ সুবিধা বাড়লো

Next Post
বাসে শিক্ষার্থীরা হাফ ভাড়া সুবিধা নিতে উঠছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গণপরিবহনে শিক্ষার্থীদের 'হাফ ভাড়া' সুবিধা বাড়লো

শিপব্রেকিং ইয়ার্ডে ধ্বংসপ্রাপ্ত বড় জাহাজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিপব্রেকিং ইয়ার্ড বিস্ফোরণে কোম্পানিকে ৩৫ লাখ টাকা জরিমানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT