চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপনে বিয়ে করেছিলেন সালমান-ঐশ্বরিয়া?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:42 পূর্বাহ্ন 22, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
সালমান ও ঐশ্বরিয়া প্রেমের দৃশ্যে, রোমান্টিক মুহূর্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপনে সালমান খানের সঙ্গে বিয়ে সেরেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন! এক সময়ে এই দুই তারকার সম্পর্ক নিয়ে এই গুঞ্জন ছিল বলিউডের আলোচনার কেন্দ্রে।

১৯৯৯ সালে ‘হম দিল দে চুকে সনম’ ছবির শুটিং থেকে প্রেম শুরু হয়েছিল সালমান ও ঐশ্বরিয়ার। এর পরেই খবর রটে যায়, তারকা যুগল নাকি গোপনে বিয়ে সেরেছেন। এমনকি, ঐশ্বরিয়ার ধর্মান্তরের কথাও রটে যায় বলিউডে।

গুঞ্জন ছড়ায় লোনাভালার এক বিলাসবহুল বাংলোতে বসে সালমান ও ঐশ্বরিয়ার বিয়ের আসর। উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ পরিজন ও বন্ধুবান্ধব। তবে এই সম্পর্কে মোটেই সম্মতি ছিল না প্রাক্তন বিশ্ব সুন্দরীর বাবা-মায়ের। তাই তারা নাকি এই বিয়েতে অনুপস্থিত ছিলেন। বিয়েতেই শেষ নয়। সালমান ও ঐশ্বরিয়া নিউ ইয়র্কে মধুচন্দ্রিমা করতে গিয়েছিলেন বলেও খবর রটে গিয়েছিল। তবে এই ঘটনাগুলির সত্যতা কখনওই প্রকাশ্যে আসেনি। গুঞ্জন হিসেবেই থেকে গিয়েছে বিয়ের খবর।

পরবর্তীতে এক সাক্ষাৎকারে এই বিষয়ে ঐশ্বরিয়াকে কে প্রশ্ন করা হলে, তিনি সবটাই মিথ্যে বলে দাবি করেছিলেন। বলেছিলেন, তিনি বিয়ে করলে গোটা ইন্ডাস্ট্রি জানতে পারবে।

অভিনেত্রী বলেছিলেন, ‘আমি এমন মানুষই নই, যে বিয়ের মতো বড় ব্যাপারকে অস্বীকার করব। বিয়ে হলে, গোটা দুনিয়াকে গর্বের সঙ্গে আমার বরের সঙ্গে পরিচয় করাতাম। তা ছাড়া বিয়ে করার সময় কোথায়? এই গুজবগুলি সত্যিই হাস্যকর।’

২০০২ সালে সম্পর্কে ইতি টেনেছিলেন ঐশ্বরিয়া ও সালমান। সেই বিচ্ছেদ নিয়েও চর্চা হয়েছিল অনেক। বিচ্ছেদের পরে দু’জনের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়। এরপর আর কখনও একসঙ্গে কাজ করেননি ঐশ্বরিয়া ও সালমান।
সূত্র: আনন্দবাজার

Tags: ঐশ্বরিয়া রাইসালমান খান
Previous Post

ধীরে ধীরে ‘সেরায়’ ফিরছে রিয়াল

Next Post

শামীম মোল্লা হত্যার ঘটনায় জাবি শিক্ষার্থী গ্রেপ্তার

Next Post
জাবি শিক্ষার্থী গ্রেপ্তার, পুলিশ সদস্যদের সঙ্গে আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

শামীম মোল্লা হত্যার ঘটনায় জাবি শিক্ষার্থী গ্রেপ্তার

Football player in black jersey dribbling ball during match with opponents in blue jerseys. Channel i News - চ্যানেল আই নিউজ

পয়েন্ট হারিয়ে রেকর্ডের পথ কঠিন করল মিয়ামি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT