চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাথুলীতে মৌসুমী-সানীর চাপওয়ালার শ্বশুরবাড়ি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:08 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর সামনে সজ্জিত দোকান ও দর্শনার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ওমর সানী। তবে ইদানীং কাজ কমিয়ে দিয়েছেন। কাজ কমিয়ে দিয়ে ব্যবসায় মনোযোগ দিয়েছেন তিনি। এবার তিনি ভক্তদের দিলেন নতুন রেস্টুরেন্ট খোলার সুখবর।

এর আগে সাভারে চাপওয়ালা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার দিয়েছিলেন অভিনেতা। রেস্টুরেন্টটি ব্যাপক জনপ্রিয়তা ও প্রশংসা পাওয়ায় ধামরাইয়ের বাথুলীতে খুললেন আরেকটি রেস্টুরেন্ট, চাপওয়ালা’র শ্বশুরবাড়ি হাইওয়ে বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টার। বাথুলী বাস স্ট্যান্ড, ধামরাইতে অবস্থিত এই রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয়েছে শুক্রবার।

রেস্টুরেন্ট খোলা উপলক্ষে শুক্রবার ভার্চুয়াল বার্তা দিয়েছেন প্রিয়দর্শিনী মৌসু্মী। তিনি ভক্তদের আমন্ত্রণ জানিয়ে বলেন, যারা আমাদের চাপওয়ালাতে সবসময়ে গিয়েছেন, তাদের কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। যারা আসেননি কখনও তাদের কাছে আমার প্রত্যাশা, কখনও আসবেন আমাদের ছোট্ট রেস্টুরেন্টে। এই ভিডিওটি যেই মেসেজ দেয়ার জন্য করেছি তা হলো বাথুলীতে আমাদের আরও একটি রেস্টুরেন্ট ওপেন হচ্ছে, চাপওয়ালার শ্বশুরবাড়ি নামে। এখানে ভাত, খিচুড়ি, পোলাও এরকম বাংলা খাবারের সমারোহ থাকবে। থাকবে গরু ভুনা, মুরগি ভুনা, ভর্তা-ভাজি, ডাল। পাশাপাশি থাকবে স্পেশাল চাপ ও অন্যান্য জনপ্রিয় আইটেমগুলো।

তিনি আরও বলেন, অনেকেই বলেছিলেন, ‘আপনারা শুধু শহর-ভিত্তিক রেস্টুরেন্ট করেন, এদিকটায় করেন না’। সেই চাহিদার কথা মাথায় রেখেই এটা করা। আশা করি আপনারা এলাকাবাসী পাশে থাকবেন, তাহলে আমাদের এই কষ্ট সার্থক হবে।

এরপর মৌসুমী বলেন, রেস্টুরেন্টে প্রচুর সময় দেয় ওমর সানী। ও অনেক ভালোবাসে কাজ করতে। রেস্টুরেন্ট তার ভালোবাসার জায়গা। তাকে উৎসাহিত করার জন্য আপনারা আসবেন। দেখা হবে, আড্ডা হবে। আমন্ত্রণ রইলো।

এরপর ভিডিওতে ওমর সানীকে দেখা যায় রেস্টুরেন্টে বসে থাকতে। অভিনেতা ভক্তদের উদ্দেশে বলেন, আমি এই মুহূর্তে আছি বাথুলীতে। বাথুলী ধামরাইতে। একদম মেইন রোডে, হাইওয়েতে আমরা চাপওয়ালা শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার করেছি। আপনারা আসবেন, এটা ২৪ ঘণ্টা খোলা থাকবে। এলাকাবাসীর কাছে আমাদের অনুরোধ, আপনারা অবশ্যই আসবেন। সবাইকে নিয়ে আসবেন।

Tags: ওমর সানীচাপওয়ালার শ্বশুরবাড়িধামরাইমৌসুমীলিড বিনোদন
Previous Post

৯-১ গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

Next Post

দুর্দান্ত ক্যাচে পান্টকে ফেরালেন মিরাজ, জোড়া সেঞ্চুরিতে ভারতের বড় লিড

Next Post
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে ফিল্ডিং করছে, একটি ক্যাচের জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্দান্ত ক্যাচে পান্টকে ফেরালেন মিরাজ, জোড়া সেঞ্চুরিতে ভারতের বড় লিড

পার্বত্য জেলায় পৌঁছেছে প্রতিনিধি দল, আলোচনা ও সমঝোতার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

পার্বত্য জেলায় পৌঁছেছে প্রতিনিধি দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT