চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিয়ানমার থেকে মণিপুরে ৯০০ কুকি যোদ্ধার প্রবেশ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:12 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2024
in আন্তর্জাতিক
A A
মণিপুরে কুকি যোদ্ধাদের গোপন অভিযান, পাহাড়ি এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের মণিপুরের মিয়ানমার সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করেছে ৯০০ কুকি সদস্য। চলতি মাসের শেষেই বড়সড় সংগঠিত হামলার ছক তৈরি করছে তারা।

ভারতীয় গোয়েন্দা প্রতিবেদন নিশ্চিত করা হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে।

আজ (২১ সেপ্টেম্বর) শনিবার এনডিটিভি জানায়, ইতিমধ্যেই ৯০০ কুকি সদস্য ৩০ জন করে দলে বিভক্ত হয়ে মণিপুরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। এই কুকি সদস্যদের প্রত্যেকে রীতিমতো প্রশিক্ষণপ্রাপ্ত। ড্রোনের মাধ্যমে হামলা চালাতে অভ্যস্ত, জঙ্গলে যুদ্ধ চালানোর পদ্ধতিও তাদের নখদর্পণে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, যেভাবে ইজরায়েলে হামাস যোদ্ধারা ড্রোন হামলা চালায়, কুকি যোদ্ধারাও সেই একই ধাঁচে হামলা চালাতে পারে বলে মনে করা হচ্ছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ২৮ সেপ্টেম্বর নাগাদ ওই হামলা হতে পারে বলে গোয়েন্দারা মনে করছেন। তবে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সতর্ক আছে স্থানীয় নিরাপত্তারক্ষীরা।

মণিপুরের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং বলছেন, যতক্ষণ না আমরা নিশ্চিত হচ্ছি কোন হামলা হবে না, ততক্ষণ পর্যন্ত গোয়েন্দা তথ্যকে ১০০ শতাংশ সত্যি ধরে নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে মণিপুরবাসীকে সতর্ক করে এখনও কোন বার্তা বা ড্রোন ওড়ানো নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়নি।

উল্লেখ্য, মণিপুরে সক্রিয় রয়েছে বহু কুকি গোষ্ঠী। এর জেরে ইতিমধ্যেই ভারত-মিয়ানমার সীমান্ত সিল করার কাজ শুরু হয়েছে। প্রায় ১ হাজার ৬৪৩ কিলোমিটার বিস্তৃত এই সীমান্ত সিল করতে খরচ হবে ৩১ হাজার কোটি টাকা।

Tags: জঙ্গিমণিপুরমিয়ানমার
Previous Post

পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধ করা হয়নি: উপদেষ্টা নাহিদ

Next Post

পাবর্ত্য তিন জেলায় অবরোধ চলছে

Next Post
রাস্তায় ব্যাপক জনসমাগম, অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবর্ত্য তিন জেলায় অবরোধ চলছে

নারায়ণগঞ্জে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে সংঘর্ষের আশংকা, ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT