ছেলেকে নিয়ে মুম্বাইয়ের স্বাস্থ্য কেন্দ্রে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী কাজল। সেখানেই ঘটালেন এক কাণ্ড। আর তা নিয়ে কাজলকে নিয়ে চলছে সমালোচনা।
স্বাস্থ্য কেন্দ্রের বাইরে লোকজনের ভিড়। হঠাৎ ছেলের সঙ্গে দেখা গেল কাজলকে। তার সামনেই যাচ্ছিলেন দেহরক্ষী। সেখানে সিঁড়ি দিয়ে নামার সময় দেহরক্ষীকে ধাক্কা মেরে সরিয়ে দেন কাজল। বিষয়টি ক্যামেরাবন্দী করে ফেলেছেন পাপারাজ্জিরা।
কালো কুর্তি, কালো সানগ্লাস ও নীল রংয়ের ডেনিমে দেখা গেছে কাজলকে। ছেলে যুগের চিকিৎসা করাতেই সেই ক্লিনিকে গিয়েছিলেন কাজল।
কাজলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনা। নিরাপত্তারক্ষীর প্রতি তার ব্যবহারকে খারাপ বলতে শুরু করেন নেটিজেনরা।
একজন লিখেছেন, ‘কী বাজে ব্যবহার কাজলের। খালি দেখুন একবার, এইভাবে কেউ ধাক্কা মারে।’ একজন লিখেছেন, ‘দ্বিতীয় জয়া বচ্চনে পরিণত হচ্ছেন কাজল’।
১৯৯৯ সালে অভিনেতা অজয় দেবগণকে বিয়ে করেন কাজল। বিয়ের চার বছর পর, ২০০৩ সালে জন্ম হয় তাদের মেয়ের। ২০১০ সালে জন্ম হয় ছেলের।
View this post on Instagram
সূত্র: বলিউড লাইফ









