চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধুঁকতে ধুঁকতে চা পানে গেল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:47 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ড্রাইভিং শট খেলছেন, মাঠে খেলাধুলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের প্রথম ইনিংসে করা ৩৭৬ রানের জবাবে নেমে ৪০ রানে ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে হাল ধরেন লিটন দাস ও সাকিব আল হাসান। তাদের জুটিতে আসে ৫১ রান। সেটি ভেঙে দুজনই আউট হলে শঙ্কা জেগেছে ফলো-অনের।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১১ রান। ১১ রান করে ক্রিজে আছেন মেহেদী হাসান মিরাজ। চা বিরতির পর মাঠে নামবেন নাহিদ রানা।

সাকিব-লিটনের উইকেট তুলে নেন স্পিনার রবীন্দ্র জাদেজা। ৪২ বলে ২২ রান করে সাতে নামা লিটন ক্যাচ দেন জুরেলের হাতে। নিজের পরের ওভারে সাকিবকে সাজঘরে ফেরান জাদেজা। ৬৪ বলে ৩২ আসে সাকিবের ব্যাট থেকে। এরপর ৯ রান করা হাসানকে ফেরান বুমরাহ।

এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশের ইনিংসে প্রথম ওভারে উইকেট তুলে নেন বুমরাহ। অফস্টাম্পের বাইরে পিচ করে ভেতরে ঢোকা ডেলিভারি না খেলে ছেড়ে দেন সাদমান। স্টাম্পে গিয়ে আঘাত করে বল। ৬ বলে ২ রান করে ফিরে যান তিনি।

নবম ওভারের প্রথম দুই বলে ২ উইকেট তুলে নেন আকাশ দীপ। ৩ রান করা জাকির ও শূন্য রানে থাকা মুমিনুলকে ফেরান ২৭ বর্ষী পেসার। এরপর বেশি সময় টিকে থাকতে পারেননি অধিনায়ক শান্তও। ৩০ বলে ২০ রান করে আউট হন তিনি। উইকেট ধরে খেলার চেষ্টা করেন মুশফিক। তাকেও ৮ রানে ফিরিয়ে দেন বুমরাহ।

এর আগে দ্বিতীয় দিনের শুরুতে উইকেট তুলে নিয়ে রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ১৯৯ রানের জুটি ভাঙেন তাসকিন আহমেদ। আগেরদিন ৮৬ রান করা জাদেজাকে ফিরিয়ে দেন সেঞ্চুরির আগেই। নিজের দ্বিতীয় উইকেট তুলে নিতে বেশি সময় নেননি তাসকিন। ১৭ রান করা আকাশ দীপকে সাজঘরে ফেরান টাইগার পেসার। তারপর তুলে নেন তৃতীয় উইকেটও, সেঞ্চুরি করা অশ্বিনকে ফেরান। আক্রমণে এসে হাসান তুলে নেন ভারতের শেষ উইকেট, ৫ উইকেট ঝুলিতে পোরেন সেটি দিয়ে।

৯১.২ ওভারে সব উইকেট হারিয়ে ভারত ৩৭৬ রানে গুটিয়ে যায়। ১৩৩ বলে ১১৩ রান করা রবীচন্দ্রন অশ্বিনকে ফেরান তাসকিন। ইনিংসে ৩ উইকেট তার। হাসান মাহমুদ ৮৩ রানে ৫ উইকেট নিয়েছেন। একটি করে উইকেট মিরাজ ও নাহিদ রানার।

চেন্নাই টেস্টের প্রথমদিনে বৃহস্পতিবার টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটে পাঠায় বাংলাদেশ। ১৪৪ রানে ৬ উইকেট হারানো স্বাগতিক দলের হাল ধরেন রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। তাদের অপ্রতিরোধ্য জুটিতে প্রথম দিনে ৮০ ওভারে ৬ উইকেটে ৩৩৯ রান তুলে ফেলে রোহিত শর্মার দল। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ প্রথমদিনে নায়ক হন ৪ উইকেট নিয়ে।

Tags: আকাশ দীপচেন্নাই টেস্টবাংলাদেশবুমরাহভারতলিটনলিড স্পোর্টসশান্তসাকিব
Previous Post

বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘স্ত্রী ২’!

Next Post

এবার খাগড়াছড়িতে জারি ১৪৪ ধারা

Next Post
খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার খাগড়াছড়িতে জারি ১৪৪ ধারা

বাংলাদেশের নির্বাচনী পরিবেশ নিয়ে বিশ্লেষক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

২২ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববদ্যালয়ে শুরু হচ্ছে শিক্ষা কার্যক্রম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT