চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘স্ত্রী ২’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:40 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
একজন নারী মুখোমুখি ভয়ঙ্কর ভূতের মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় বক্স অফিসে যে শুরুর দিন থেকেই তাণ্ডব চালাচ্ছে ‘স্ত্রী ২’, এটা কারো অজানা নয়। তবে এতো কম বাজেটের ছবিটি যে বক্স অফিসের সর্বকালের সব ইতিহাস তছনছ করে দিবে, সেটা কে জানতো?

আমির খানের ছবি ছাড়া ভারতীয় বক্স অফিসে যে ছবিগুলো এখন পর্যন্ত মাইলফলক তৈরী করেছে, তার বেশীর ভাগই অ্যাকশনধর্মী! অ্যানিমেল, জওয়ান কিংবা আরো যেসব ছবি বক্স অফিসে তাণ্ডব চালিয়েছে- সবই অ্যাকশনের। সে জায়গায় ‘স্ত্রী ২’ একেবারে হরর কমেডি ঘরানার! তাও ছবির বাজেট ছিলো মাত্র ৬০ কোটি রুপি!

এতো কম বাজেটের একটি ছবি বিশ্বজুড়ে ৩৫ দিনে আয় করেছে ৮০১ কোটি রুপি! এরমধ্যে শুধু ভারতেই ছবিটি আয় করেছে ৫৬৪ কোটি রুপি! মুক্তির ৩৫তম দিন ছিলো বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর), এদিনও ছবিটি আয় করেছে ১ কোটি ৬৫ লাখ টাকা!

এমন পূর্ভাবাস অবশ্য ট্রেড অ্যানালিস্টদের কেউ কেউ আগেই দিয়েছিলেন। ছবির ট্রেলার প্রকাশের পর অনেকেই ধারণা করেছিলেন, ছবিটি অন্তত ৫০০ কোটি রুপি আয় করতে পারে! এর পেছনে অবশ্য ২০১৮ সালে নির্মিত ‘স্ত্রী’র সফলতাকেই সাঙ্গ করেছিলেন।

স্ত্রী ২ ছবিটিতে মুখ্য ভূমিকায় আছেন শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও। অন্যান্য ভূমিকায় পঙ্কজ কুমার ত্রিপাঠী এবং অপরশক্তি খুরানাকে দেখা গিয়েছে।

ছবিটি বক্স অফিসে এত দারুণ ফল করার পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন রাজকুমার রাও। তার কথায়,“আমরা সবাই খুশি যে ‘স্ত্রী ২’ এত ভালো ফল করল বক্স অফিসে। দারুণ বক্স অফিস নম্বর উঠে আসছে। এখান থেকেই বোঝা যাচ্ছে প্রচুর মানুষ ছবিটি দেখেছেন। আমি ওদের ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শকদের থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি। অনেকেই জানিয়েছেন আমার সফর ওদের অনুপ্রেরণা জুগিয়েছে।”

Tags: পঙ্কজবলিউডভারতীয় সিনেমারাজকুমার রাওশ্রদ্ধা কাপুরসিনেমাস্ত্রী ২
Previous Post

বান্দরবানে সন্ত্রাসী আস্তানা থেকে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

Next Post

ধুঁকতে ধুঁকতে চা পানে গেল বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেটার ড্রাইভিং শট খেলছেন, মাঠে খেলাধুলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ধুঁকতে ধুঁকতে চা পানে গেল বাংলাদেশ

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার খাগড়াছড়িতে জারি ১৪৪ ধারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT