চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থনীতিকে সঠিক পথে আনতে সরকারের পদক্ষেপগুলো প্রশংসানীয়: আব্দুল হাই সরকার

রাজু আলীম by রাজু আলীম
3:10 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2024
in অর্থনীতি
A A
আব্দুল হাই সরকার, একজন প্রবীণ রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ১৭ বছর পর নতুন নেতৃত্ব পেল বেসরকারি ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি)। সংগঠনটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। অন্তর্বর্তী সরকারকে নিয়ে তিনি বলেন, অর্থনীতিকে সঠিক পথে আনতে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে তা সত্যিই প্রশংসানীয়।

তিনি বলেন, যে কোন পরিবর্তনে সময়ের প্রয়োজন আছে। রাতারাতি কিছু টেকসই হয়না। অর্থ উপদেষ্টা এবং গভর্নরের প্রশংসা করে তিনি বলেন, তারা অত্যন্ত ভালো মানুষ। তাদের পাওয়ার কিছু নাই । তারা দেয়ার চেষ্টা করবে। আমি মনে করি, আমাদের ব্যাংকিং সেক্টরে আমূল পরিবর্তন এসে যাবে।

নতুন দায়িত্ব নিয়ে তিনি বলেন, কাজটা খুব কঠিন। এটি এমন একটি সংস্থা যা অর্থনীতি নিয়ন্ত্রণ করে। এখান থেকে সব ব্যাংক কন্ট্রোল করা হয়। এটা অনেক বড় দায়িত্ব। এটা করা একদমই সহজ না। মিডিয়াসহ সবাইকে নিয়েই লক্ষ্যে পৌছাতে চাই।

তিনি বলেন, গত ১৫-১৬ বছরে এই এসোসিয়েশনের কোন শক্ত সেক্রেটারিয়েট নাই। এটা শুনে আশ্চর্য হবেন যে, কোন সেক্রেটারি জেনারেল নাই। আছে একজন একাউন্টেন্ট, ২-৩ জন পিয়ন। এত গুরুত্বপূর্ণ একটা এসোসিয়েশনকে অবশ্যই গোছানো হতে হয়। কীভাবে যে চলছে এটা। মানে সব পকেটে গেছে সব। অনেকে অনেক কিছু বলতে চাইলেও বলতে পারতেন না ভয়ে। সাবেক প্রধানমন্ত্রীর কথা বলে সবাইকে চুপ করে রাখা হত।

তিনি আরও বলেন, আমাদের এখানে অনেক দায়িত্ব আছে। এটা গত ১৫-১৭ বছর ধরে ডেড একটা অর্গানাইজেশন। বলতে পারেন, এটা একটা টোল সংগ্রহের অর্গানাইজেশন ছিল। হাউজিং, দুর্যোগ বিভিন্ন নামে এখানে টাকা দেয়া হত। বিভিন্ন উদ্দেশ্যে ২ কোটি থেকে ৯ কোটি টাকা পর্যন্তও দিয়েছি আমরা। উনিই (আগের চেয়ারম্যান) আমাদের ভাগ করে দিতেন কাকে কত টাকা দিতে হবে।

ব্যাংক লুটতরাজ সম্পর্কে তিনি বলেন, এটা ওপেন সিক্রেট। সবাই জানেন আপনারা। আমার বলার কিছে নেই। অন্তর্বর্তী সরকারের সময় এরকম কিছু করার আর কোন সুযোগ আছে বলে আমার মনে হয় না। আর যারা তা করতো তারা ত দেশের বাইরে চলে গেছে। তিনি বলেন, ইসলামী ব্যাংক দখল হল। এটা তো একজন করেনি, গ্রুপ ছিল একটা। অনেকের নামই হয়ত সামনে আসেনি। তিনি বলেন, চার পাঁচ বছর আগে ইসলামী ব্যাংকের কাছে সব থেকে বেশি টাকা ছিল। তা প্রায় সবই খালি করে নিয়ে গেছে। এই ব্যাংকেই মানুষ বেশি টাকা রাখত।

টাকা ফেরত প্রসঙ্গে তিনি বলেন, কতটা আসবে জানি না তবে কিছুটা তো আসবেই। অনেক দেশে কড়াকড়ি আছে। সুইচ ব্যাংকের টা হয়ত আনতে পারবে। বিভিন্ন এজেন্সি, ইন্টারপোলের সাহায্য নেয়া যেতে পারে। সরকার টু করকার কথা বলে টাকা আনা যেতে পারে। টাকা ফেরত আনা কঠিন ব্যাপার। তবুও যদি সরকার আনতে পারে তাহলে আমি বলবো, ধন্যবাদ।

ঢাকা ব্যাংক নিয়ে তিনি বলেন, আমরা অ্যাগ্রেসিভ ব্যাংকিং করি না। আমাদের ভুলভ্রান্তি ছিল। তবে এখন নেই। আমি আসার পর কিছু হয়নি। আগে হতে পারে। ছোট খাট কিছু ভুল থাকতে পারে সিদ্ধান্তের কারণে তবে আমাদের উল্লেখযোগ্য কোন ভুল নেই। ইনশাআল্লাহ আমরা ট্রাকে আছি। আমরা একটু কনজারভেটিব।

তিনি বলেন, আমরা সংস্কারে হাত দিয়েছি। পলিটিক্যাল গভার্মেন্টের হাতে রিফর্ম করা কঠিন। এখানে সবাই এক না। এই সরকারের চাওয়া-পাওয়ার কিছু নাই। তারা নিবেদিত প্রাণ। এরা দেয়ার জন্যই এখানে আসছে। এরা একটা সুন্দর রোডম্যাপ করে যেতে পারলে দেশের মঙ্গল হবে।

Tags: আব্দুল হাই সরকারঢাকা ব্যাংকবিএবি
Previous Post

শ্রীলঙ্কাকে ৫৪ রানে গুঁড়িয়ে তোলা জয়ে শেষ করল বাংলাদেশ

Next Post

ট্রাফিক সমস্যা-চাঁদাবাজি বন্ধে ডিএমপিকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ

Next Post
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের প্রেস ব্রিফিং. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাফিক সমস্যা-চাঁদাবাজি বন্ধে ডিএমপিকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ

আসামি আছাদুজ্জামান গ্রেপ্তার, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্মেন্টস কর্মী হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামানকে গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT