চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দিয়ে সমস্যা তৈরি সমীচীন হবে না: মির্জা ফখরুল

এটিএম সামসুজ্জোহা by এটিএম সামসুজ্জোহা
2:39 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2024
in - টপ লিড নিউজ, জনপদ, ঠাকুরগাঁও, রাজনীতি
A A
Bangladeshi politician speaking at a public event with audience and media present. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব‌লে‌ছেন, যে সমস্ত এলাকা শৃঙ্খলা আছে শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতাকর্মীরা সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন সেখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না।

আজ ১৯ সেপ্টেম্বর বৃহস্প‌তিবার বেলা ১২টায় ঠাকুরগাঁও প্রেসক্লা‌বে ছাত্র-জনতার আন্দোলনে আহত ও নিহতের প‌রিবা‌রের সঙ্গে দেখা করার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা ব‌লেন। এসময় দলের পক্ষ থেকে আহত ও নিহত‌দের প‌রিবার‌কে আর্থিক সহযোগিতাও প্রদান করেন তিনি।

তিনি বলেন, শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। তার মানে প্রশাসন ফেল করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীকে পাওয়ার দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি সেসব এলাকাতে দেওয়া দরকার যে সমস্ত এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু যে সমস্ত এলাকায় শৃঙ্খলা আছে শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতাকর্মীরা সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন সেখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না।

অন্তর্বর্তী সরকারের কাছে শেখ হাসিনার বিচার চেয়ে মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে যুদ্ধ করেছিলাম পাকিস্তানের সঙ্গে, ২০২৪ সালে যুদ্ধ করতে হলো দেশের একটি রাজনৈতিক দলের সঙ্গে। স্বৈরাচার হাসিনা ২০১২ সাল থেকে আমাদের ওপর নির্যাতন করেছে। সাত শতাধিক মানুষকে গুম করা হয়েছে। হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। খালেদা জিয়া, তারেক রহমানসহ সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে নিঃস্ব করা হয়েছে।

তিনি বলেন, সবার অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি নির্বাচন চাই৷ আগামীতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও পার্লামেন্ট দেখতে চাই৷ যাতে রাজনীতিবিদেরা কাজ করতে পারেন, রাজনৈতিক অবস্থা ফিরে আসে। সেইসঙ্গে আন্দোলনে শহীদদের স্বজন ও আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান তিনি।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: মির্জা ফখরুলসেনাবাহিনী
Previous Post

জয়সওয়ালকে নাহিদ রানা, লোকেশকে ফিরিয়ে দিলেন মিরাজ

Next Post

শ্রীলঙ্কাকে ৫৪ রানে গুঁড়িয়ে তোলা জয়ে শেষ করল বাংলাদেশ

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কাকে ৫৪ রানে গুঁড়িয়ে তোলা জয়ে শেষ করল বাংলাদেশ

আব্দুল হাই সরকার, একজন প্রবীণ রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থনীতিকে সঠিক পথে আনতে সরকারের পদক্ষেপগুলো প্রশংসানীয়: আব্দুল হাই সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT