চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
2:05 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারে বনজঙ্গলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে পাহাড়ের এক গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের স্থলবন্দর সংলগ্ন কেরুনতলী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান, টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। মৃত উদ্ধার মো. রফিক (৩০) টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানিয়েছে, মো. রফিকের বিরুদ্ধে কয়েকটি মাদক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি জেলে ছিলেন। গত ১০ সেপ্টেম্বর কক্সবাজার জেলা কারাগার থেকে জামিনে বের হয়েছিলেন তিনি। দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

মৃতের স্বজন ও স্থানীয়দের বরাতে গিয়াস উদ্দিন বলেন, বৃহস্পতিবার সকালে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন কেরুনতলী এলাকার পাহাড়ে এক ব্যক্তিকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে।

স্বজনরা জানিয়েছে, মাদক মামলায় মো. রফিক জেলে ছিলেন। সম্প্রতি তিনি জামিনে বের হন। রফিকের সঙ্গে তার স্ত্রীর দাম্পত্য কলহ চলছিল।

মৃতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান গিয়াস উদ্দিন।

Tags: উদ্ধারকক্সবাজারঝুলন্ত মরদেহযুবক
Previous Post

বাংলাদেশকে ২০০ কোটি ডলার দিতে পারে বিশ্বব্যাংক: মার্টিন রেইজার

Next Post

জয়সওয়ালকে নাহিদ রানা, লোকেশকে ফিরিয়ে দিলেন মিরাজ

Next Post
Bangladesh cricket team players in action during a match at the stadium. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়সওয়ালকে নাহিদ রানা, লোকেশকে ফিরিয়ে দিলেন মিরাজ

Bangladeshi politician speaking at a public event with audience and media present. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দিয়ে সমস্যা তৈরি সমীচীন হবে না: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT