চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মারধরে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

জাকির হাসান by জাকির হাসান
9:32 পূর্বাহ্ন 19, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
স্মিত হাসি সহ একজন যুবক, সানগ্লাস পরা, প্রাকৃতিক পরিবেশে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয়য়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লার মৃত্যু হয়েছে। বুধবার ১৮ সেপ্টেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় সাভারের গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে মারা যান তিনি।

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর সকালে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) মো. আবু বকর সিদ্দিক।

নিহত শামীম মোল্লা আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া মোল্লাবাড়ীর ইয়াজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের ৩৯ ব্যাচের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

জানা গেছে, গত ১৫ জুলাই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এই হামলায় শাখা ছাত্রলীগের সাবেক এই নেতা জড়িত থাকার অভিযোগে একদল শিক্ষার্থী তাকে গতকাল বিকালে আটক করেন। পরে তাকে মারধর করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল দলের হাতে তুলে দেন তারা।

প্রত্যক্ষদর্শী জানায়, গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটকসংলগ্ন একটি দোকানে শামীম মোল্লা অবস্থান করার খবর পায় একদল শিক্ষার্থী। পরে তাকে আটক করে মারধর করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল দলের হাতে তুলে দেয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল দল উপস্থিত হয়ে নিরাপত্তা কর্মীদের সহায়তায় তাকে নিরাপদ অবস্থানে নেয়। সেখানেও শিক্ষার্থীরা তাকে আবার মারধর করে। এসময় তাকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়। পরবর্তীতে তিনি মারা যাওয়ার পর ভিডিওটি ডিলিট করে দেয়া হয়।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদের একটি টিম পাঠাতে বলা হয়। রাত ৯ টার দিকে মারধরের শিকার এক যুবককে উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করার হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে । প্রাথমিক ভাবে মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

Tags: গণপিটুনিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়মৃত্যু
Previous Post

১৫ দিনের মধ্যে ৬ লাখ টন চাল-গম আমদানি করবে সরকার

Next Post

ভারতকে ব্যাটে পাঠাল বাংলাদেশ, দুদলের একাদশে যারা

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতকে ব্যাটে পাঠাল বাংলাদেশ, দুদলের একাদশে যারা

গাইবান্ধায় শিশু হত্যার ঘটনায় সৎ মা গ্রেপ্তার, পুলিশ ও স্থানীয়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধায় শিশু হত্যার অভিযোগে সৎ মা গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT