চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটির পয়েন্ট হারানোর রাতে পিএসজির টেনেটুনে জয়

চ্যাম্পিয়ন্স লিগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:01 পূর্বাহ্ন 19, সেপ্টেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
পিএসজির খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার সিটির হয়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্লিং হালান্ড ছিলেন ছায়া হয়ে। ইন্টার মিলানের বিপক্ষে নির্ধারিত সময়ে কেবল ১৪ বার বল পায়ে লেগেছে তার। আলো ছড়াতে পারেননি সিটিজেনদের অন্য তারকারাও। ঘরের মাঠে ইন্টারের সঙ্গে পয়েন্ট ভাগ করতে হয়েছে পেপ গার্দিওলার দলের।

ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচজুড়ে ২২টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পারে সিটি। আর ইন্টারের ১৩ শটের চারটি ছিল লক্ষ্যে।

২০২২-২৩ আসরের ফাইনালে ইন্টারকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল সিটি। মাঠের লড়াইয়ে শুরুতে ইন্টারকে বেশ আত্মবিশ্বাসী দেখা যায়। প্রতিপক্ষের ভয়ঙ্কর আক্রমণভাগকে অকার্যকর রেখে পাল্টা আক্রমণে ভীতি ছড়াতে থাকে তারা। শেষপর্যন্ত জয় না পেলেও পয়েন্ট ভাগাভাগি করে ফিরেছে ইতালির ক্লাবটি।

রাতের আরেক ম্যাচে কোনরকমে জয় পেয়েছে লিগ ওয়ানের ক্লাব পিএসজি। ঘরের মাঠে জিরোনার সঙ্গে ড্রই করতে বসে ছিল লুইস এনরিকের দল। ৯০ মিনিটে নুনো মেন্ডেসের শট থেকে ভুলে নিজেদের জালে বল জড়ান জিরোনা গোলরক্ষক পাওলো গাজ্জানিগা। তাতে ৩ পয়েন্ট পায় পিএসজি।

এ নিয়ে শেষ ৬ ম্যাচে স্প্যানিশ ক্লাবগুলোর বিপক্ষে ফরাসি ক্লাবগুলোর জয় ৫টি। তার আগের ২৩ ম্যাচেও জয় ৫টি।

অন্য ম্যাচগুলোর মধ্যে বোলোগনা-শাখতার দোনেস্কৎ গোলশূন্য ড্র করেছে। বরুশিয়া ডর্টমুন্ড ৩-০ গোলে হারিয়েছে ক্লাব ব্রুগেকে। সেলটিক ৫-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে স্লোভান ব্রাতিস্লাভাকে। সলজবুর্গের বিপক্ষে স্পার্টা প্রাহার জয় এসেছে ৩-০ গোলে।

Tags: ইন্টার মিলানচ্যাম্পিয়ন্স লিগপিএসজিম্যানসিটিলিড স্পোর্টসহালান্ড
Previous Post

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে এই আতিশি মারলেনা

Next Post

বাংলাদেশকে ৬০০ মিলিয়ন ইউরো দিবে জার্মানি

Next Post
বাংলাদেশ ও জার্মানি প্রতিনিধির মধ্যে আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে ৬০০ মিলিয়ন ইউরো দিবে জার্মানি

লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ডিভাইসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণে ২০ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT