চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঠের ব্যবসা নয়, বন রক্ষায় কাজ করুন: রিজওয়ানা হাসান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:39 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, পরিবেশ
A A
বক্তব্য দিচ্ছেন রিজওয়ানা হাসান, বন রক্ষায় গুরুত্বারোপ. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বন অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, বনায়ন করতে হবে, কাঠের ব্যবসা নয়। বন রক্ষায় কাজ করতে হবে।

আজ বুধবার রাজধানীর বন ভবনে জাতীয় বৃক্ষমেলা ২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বন ব্যবস্থাপনায় আধুনিকীকরণ করা হবে। সামাজিক বনায়ন থেকে এককালীন সুবিধার পরিবর্তে টেকসই বন ব্যবস্থাপনা ও জীবিকা উন্নয়ন জরুরি। গণসচেতনতা বৃদ্ধি করাও দরকার। বন, পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে দেশের তরুণদের সম্পৃক্ত করতে হবে।

তিনি বলেন, গাছ লাগানোর বিষয়টি আত্মায় ধারণ করা উচিৎ। সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে হলে বেশি করে গাছ লাগাতে হবে। গাছ অতিরিক্ত তাপ শোষণ করে, বায়ু পরিশুদ্ধ ও শীতল করে। আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই ও গাছের যত্ন করি। একসঙ্গে কাজ করলে বন ও পরিবেশ ফিরিয়ে আনতে পারব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব (প্রশাসন), প্রধান বন সংরক্ষক, উপপ্রধান বন সংরক্ষক এবং স্টল মালিকদের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে উপদেষ্টা বৃক্ষমেলা ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত গাছ চেনা, রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতায় এবং স্টল মালিকবৃন্দের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এবারের জাতীয় বৃক্ষমেলায় ১২০টি স্টল ছিল।

এতে ৩১ লাখ ৮৫ হাজার ৯৯৩টি চারা বিক্রি হয়, যার মূল্য ১৬ কোটি ২৮ লাখ ৫২ হাজার ১০ টাকা। শোভাবর্ধনকারী চারা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এছাড়া বনজ, ফলদ, ঔষধি ও বিলুপ্তপ্রায় প্রজাতির চারা উল্লেখযোগ্য হারে বিক্রি হয়।

এরআগে, সকালে পরিবেশ উপদেষ্টা মন্ত্রণালয়ের অধীন বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) পরিদর্শন করেন। তিনি এসময় আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে কর্মকর্তাদের উদ্দেশ্যে বনসম্পদ সংরক্ষণে তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Tags: পরিবেশবন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সৈয়দা রিজওয়ানা হাসান
Previous Post

পরী-নূরের রক্তে রাঙা প্রেমের কিসসা!

Next Post

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিলল হরিণের শিং, চামড়া

Next Post
স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হরিণের শিং ও চামড়া উদ্ধার, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিলল হরিণের শিং, চামড়া

আলতাফ জর্জের রিমান্ডে থাকা ছবি, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক এমপি আলতাফ জর্জ ৩ দিনের রিমান্ডে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT